ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে নাটোরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

blank

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র ও  সন্ত্রাসের প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নাটোর শহরের আলাইপুর উপশহর মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়।

জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কানাইখালী প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ ও সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ। এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য শহিদুল্লাহ সোহেল, যুবদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সোহাগসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ বলেন, ‘নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করার জন্য দেশের বিভিন্ন স্থানে আগুন সন্ত্রাস চালাচ্ছে। অতীতে বিএনপি যেভাবে রাজপথে ছিল, এখনও রাজপথে থেকে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে তাদের আগুন সন্ত্রাস প্রতিহত করা হবে।’

জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ বলেন, ‘আমাদের বক্তব্য পরিষ্কার—গণতান্ত্রিকভাবেই সরকার দেশ পরিচালনা করছে। কেউ যদি সরকারকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে এবং পরিকল্পিতভাবে আগুন সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে চায়, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করা হবে।’

প্রকাশের সময় : ৩৩ মিনিট আগে