ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে বাক্‌প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ

blank

লালমনিরহাটের হাতীবান্ধায় বাক্‌প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের মামলায় শহিদুল ইসলাম নামে এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে আসামির উপস্থিতিতে লালমনিরহাটের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক নিত্যানন্দ সরকার এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা যায়, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় আসামি শহিদুল ইসলামকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং তা অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।

রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

জনপ্রিয় খবর
blank

নওগাঁর মান্দায় বাড়িতে একা পেয়ে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ২

লালমনিরহাটে বাক্‌প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ

প্রকাশের সময় : ১০:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬