ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মোহাম্মদপুর সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৮:১৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • 13
blank

নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে মোহাম্মদপুর থানাধীন ইকবাল রোডের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইকবাল রোডের ২/১৪ নম্বর বাসায় অভিযান চালিয়ে মোশতাক আহমেদ রুহীকে গ্রেপ্তার করা হয়। তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদসহ পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, রুহীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

মোশতাক আহমেদ রুহী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে নেত্রকোনা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে ২০০৮ সালের নির্বাচনেও তিনি একই দলের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

blank

নাটোরের কৃতী সন্তান কবি ও শিশুসাহিত্যিক আখতার হুসেন আর নেই

মোহাম্মদপুর সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৮:১৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬