ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে বিদ্যুতের তারে জড়িয়ে দুই নির্মাণশ্রমিক নিহত

blank

কিশোরগঞ্জ শহরের পুরাতন থানা এলাকায় নির্মাণাধীন ভবনের ছাদে রড ওঠানোর সময় উচ্চ ভোল্টেজের বিদ্যুতের তারের সংস্পর্শে এসে দুই নির্মাণশ্রমিক নিহত হয়েছেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ইসলামিয়া সুপার মার্কেটের সামনে নির্মাণাধীন আব্দুস সামাদ প্লাজার পাঁচতলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জিনারাই গ্রামের গোলাপ মিয়ার ছেলে আফাজুল (৩৪) এবং হোসেনপুর উপজেলার সাব্বির (২৫)।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভবনটির পাঁচতলায় নির্মাণকাজ চলছিল। নিচ থেকে মাথায় করে রড ওপরে তোলার সময় বিদ্যুতের তারের সংস্পর্শে আসেন ওই দুই শ্রমিক। এতে তারা বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আবুল কালাম ভূঞা জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রকাশের সময় : ১৬ মিনিট আগে