ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদিতে দুই গাড়ির সংঘর্ষে একই পরিবারের ৭ জনসহ দুই তরুণও নিহত ৯

blank

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আল-আহসা গভর্নরেটে দুটি গাড়ির সংঘর্ষে একই পরিবারের সাত সদস্যসহ নয়জন নিহত হয়েছেন।

সৌদি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নিহত সাতজন একই গাড়িতে ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন স্বামী-স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে। অন্য গাড়িতে থাকা দুই তরুণও দুর্ঘটনায় প্রাণ হারান।

পূর্বাঞ্চলীয় ট্রাফিক বিভাগ জানিয়েছে, একটি গাড়ি হঠাৎ দিক পরিবর্তন করায় দুটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর গাড়ির ভেতরে কয়েকজন আটকা পড়লে তাঁদের উদ্ধারে কাজ করেন সিভিল ডিফেন্স ও সৌদি রেড ক্রিসেন্টের কর্মীরা।

আল-আহসা ও পূর্বাঞ্চলীয় উপকূলীয় এলাকার মধ্যে সংযোগকারী আল-উকাইর-আল-উয়ুন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশটির ২০২৫ সালের ট্রাফিক নিরাপত্তা-সংক্রান্ত বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬ থেকে ২০২৫ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার ৬০ শতাংশের বেশি কমেছে।

প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনার প্রধান কারণগুলোর মধ্যে নিরাপদ দূরত্ব বজায় না রাখা ২৯ দশমিক ২ শতাংশ এবং হঠাৎ দিক পরিবর্তন ২৭ দশমিক ৯ শতাংশ।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, সড়ক অবকাঠামোর উন্নয়ন, ট্রাফিক নজরদারিতে প্রযুক্তির ব্যবহার এবং দ্রুত জরুরি সেবা নিশ্চিত করার ফলে দুর্ঘটনায় প্রাণহানি কমাতে ভূমিকা রেখেছে।

তবে আল-আহসার সর্বশেষ এ দুর্ঘটনা দেশটির সড়ক নিরাপত্তা নিয়ে বিদ্যমান ঝুঁকির বিষয়টি আবারও সামনে এনেছে। নিহতদের বিস্তারিত পরিচয় এবং গাড়িটি কেন হঠাৎ দিক পরিবর্তন করেছিল, সে বিষয়ে কর্তৃপক্ষ এখনো বিস্তারিত জানায়নি।

প্রকাশের সময় : এক ঘন্টা আগে