ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জের কামারখন্দে মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন

blank

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার ঝাঐল ওভারব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে ৯টার দিকে ঝাঐল ওভারব্রিজ এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকটিতে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। পরে তাঁরা পুলিশ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দেন।

তবে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে ট্রাকটির চালক বা সহকারী কাউকেই পাওয়া যায়নি।

তিনি বলেন, ট্রাকটিতে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার কারণ জানতে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হবে।

blank

পটুয়াখালীতে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪, আহত ২০

সিরাজগঞ্জের কামারখন্দে মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন

প্রকাশের সময় : এক ঘন্টা আগে