ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরে জেলা পর্যায়ের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু

blank

নাটোরে মাধ্যমিক স্কুল পর্যায়ের জেলা পর্যায়ের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে নাটোর জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার।

জেলা শিক্ষা অফিসার মো. রোস্তম আলী হেলালীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জান্নাতআরা ফেরদৌস, জেলা ক্রীড়া অফিসার রাকিবুল হাসান এছামী এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব জিল্লুর রহমান খান চৌধুরী।

দুই দিনব্যাপী এ প্রতিযোগিতায় নাটোর জেলার সাতটি উপজেলার বিজয়ী দল ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন। দলগত ইভেন্ট হিসেবে কাবাডি ও হ্যান্ডবল এবং একক ইভেন্ট হিসেবে দাবা ও সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

প্রতিযোগিতায় জেলা পর্যায়ে বিজয়ী শিক্ষার্থীরা পরবর্তীতে রাজশাহীতে অনুষ্ঠিতব্য বিভাগীয় পর্যায়ের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

blank

খাদ্যে অনুজীব বিজ্ঞান: ঝুঁকি ও সম্ভাবনা

নাটোরে জেলা পর্যায়ের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু

প্রকাশের সময় : ১০:১৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬