ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামী ব্যাংকের সামনে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহক ফোরামের সংঘর্ষ

blank

রাজধানীর মতিঝিলের দিলকুশায় ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরামের সদস্যদের সঙ্গে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার সকালে এ ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম।

পুলিশ জানায়, চাকরিতে পুনর্বহালের দাবিতে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা ব্যাংকের সামনে অবস্থান নেন। একই স্থানে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের কর্মসূচি চলছিল। দুই পক্ষ মুখোমুখি হলে একপর্যায়ে মারামারি শুরু হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রাহক ফোরাম জানায়, যোগ্য ও পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে পরিচালনা পর্ষদ গঠন এবং ব্যাংক লুটের অভিযোগে অভিযুক্ত এস আলমের হস্তক্ষেপের প্রতিবাদে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করা হয়।

ফোরামের অভিযোগ, কর্মসূচি শুরুর পর সেখানে আগে থেকে অবস্থান নেওয়া চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা ব্যাংকের শেয়ারহোল্ডার ও গ্রাহকদের ওপর হামলা চালান। এতে ফোরামের সহসভাপতি ও ব্যবসায়ী মোতাছিম বিল্লাহসহ অন্তত ২৫ জন আহত হন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

তবে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

blank

দর্শনায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ইসলামী ব্যাংকের সামনে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহক ফোরামের সংঘর্ষ

প্রকাশের সময় : ৬ ঘন্টা আগে