ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়েমেনের হুথিরা ছদ্মবেশী যুদ্ধকৌশলে পারদর্শী

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ১২:৩৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • 19
blank

মোখা শহর এবং বাব এল-মানদেব প্রণালির কাছাকাছি দক্ষিণাঞ্চলীয় এলাকাগুলো পুনরুদ্ধারে বিমান হামলা ও পাল্টা অভিযান জোরদার করেছে সৌদি আরব ও তাদের মিত্ররা। সানা থেকে ইউসেফ মাওরীর পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি নেতৃত্বাধীন বাহিনী হুথিদের নতুন ও পুরোনো সামরিক অবস্থান লক্ষ্য করে হামলা চালাচ্ছে। তবে সম্ভাব্য পাল্টা আক্রমণের বিষয়টি বিবেচনায় রেখে আগেই প্রস্তুতি নিয়ে রেখেছে হুথিরা।

হুথি যোদ্ধারা ছদ্মবেশ ও আত্মগোপনের কৌশলে দক্ষ। কোনো এলাকা দখলে নেওয়ার পর তারা দ্রুত অস্ত্র, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মঞ্চ এবং আকাশ প্রতিরক্ষা রাডার নিরাপদ স্থানে লুকিয়ে ফেলতে সক্ষম হয়।

অতীতেও হুথিদের সামরিক সক্ষমতা ধ্বংস এবং ইসরায়েলমুখী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করতে গিয়ে একই ধরনের সমস্যায় পড়েছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। উন্নত প্রযুক্তির নজরদারি এড়িয়ে হুথিরা নিজেদের অবস্থান গোপন রাখতে সক্ষম হওয়ায় তাদের সামরিক লক্ষ্য পুরোপুরি সফল হয়নি।

সৌদি আরব ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের সাফল্য এখন দক্ষিণ ইয়েমেনে সেনা উপস্থিতি বাড়ানোর ওপর অনেকাংশে নির্ভর করছে। ওই অঞ্চলে হুথিদের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি এবং বৃহস্পতিবার দখলে নেওয়া বড় অস্ত্রাগার রয়েছে।

হারানো কৌশলগত এলাকাগুলো পুনরুদ্ধারে ইয়েমেন সরকার বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে। তবে হুথিদের শক্ত অবস্থান ও সামরিক সক্ষমতার কারণে এই অভিযান অত্যন্ত কঠিন হবে বলে মনে করা হচ্ছে।

blank

পাকিস্তানের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ ও শিক্ষা সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

ইয়েমেনের হুথিরা ছদ্মবেশী যুদ্ধকৌশলে পারদর্শী

প্রকাশের সময় : ১২:৩৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬