ঢাকা শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে আশ্রিত ৩ লাখের বেশি রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়ার দাবি মিয়ানমারের

blank

মিয়ানমারের জান্তা সরকার জানিয়েছে, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে ৩ লাখের বেশি মানুষ তাদের রাখাইন রাজ্যের পুরোনো বাসিন্দা। রাখাইনের নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক হলে এসব রোহিঙ্গাকে মিয়ানমারে ফিরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছে দেশটি।

এপি’র প্রতিবেদনে বলা হয়েছে, রোহিঙ্গা সংকটের নয় বছর পূর্ণ হওয়ার আগে শনিবার (১৫ আগস্ট) মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘোষণা দেয়।

২০১৭ সালের আগস্টে রাখাইনে নিরাপত্তা বাহিনীর ওপর হামলার পর রোহিঙ্গাদের বিরুদ্ধে ব্যাপক সামরিক অভিযান শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী। প্রাণ বাঁচাতে সে সময় ৭ লাখের বেশি রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। এর আগে থেকেই বাংলাদেশে আরও কয়েক লাখ রোহিঙ্গা বসবাস করছিল।

মিয়ানমার সেনাবাহিনীর ওই অভিযানের কারণে জাতিসংঘসহ আন্তর্জাতিক মহলে দেশটির বিরুদ্ধে গণহত্যা ও জাতিগত নিধনের অভিযোগ ওঠে।

মিয়ানমার সরকার দীর্ঘদিন ধরেই রোহিঙ্গাদের নিজেদের দেশের নাগরিক হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানিয়ে আসছে। দেশটির কর্তৃপক্ষ রোহিঙ্গাদের ‘বাঙালি’ হিসেবে উল্লেখ করে তাদের বাংলাদেশ থেকে যাওয়া মানুষ হিসেবে দাবি করে।

মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত জুলাইয়ের শেষ পর্যন্ত বাংলাদেশ তাদের কাছে ৮ লাখ ২৮ হাজার ৮২৪ জন রোহিঙ্গার একটি তালিকা দিয়েছে। এর মধ্যে ৪ লাখ ২৬ হাজার ৫৪৫ জনের তথ্য যাচাই করা হয়েছে।

তাদের দাবি, যাচাই করা তথ্যের ভিত্তিতে ৩ লাখ ৮ হাজার ৭৯৭ জন রোহিঙ্গাকে মিয়ানমারের রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে নিশ্চিত করা হয়েছে। তবে প্রত্যাবাসনের জন্য রাখাইনের নিরাপত্তা পরিস্থিতি অনুকূল হওয়া প্রয়োজন বলে জানিয়েছে জান্তা সরকার।

জনপ্রিয় খবর
blank

বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী আজ

বাংলাদেশে আশ্রিত ৩ লাখের বেশি রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়ার দাবি মিয়ানমারের

প্রকাশের সময় : ৬ ঘন্টা আগে