ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘মিথ্যা মামলা দিয়ে আমাকে দমানো যাবে না’— নিজের বিরুদ্ধে অভিযোগে ক্ষুব্ধ হিরো আলম

blank

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় নিজের নাম অন্তর্ভুক্ত হওয়ায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম, যিনি হিরো আলম নামে পরিচিত।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রোববার (২৬ জুলাই) অভিনেতা-অভিনেত্রী, সাংবাদিক ও সাংস্কৃতিক অঙ্গনের কয়েকজন ব্যক্তিসহ মোট ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ জমা দেয় রাষ্ট্র সংলাপ ফোরাম (এসডিএফ)। সংগঠনটির কেন্দ্রীয় সদস্যসচিব আল নূর মোহাম্মদ আয়াস ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে অভিযোগপত্রটি দাখিল করেন।

তবে নিজের বিরুদ্ধে আনা অভিযোগকে সম্পূর্ণ ‘মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক’ বলে দাবি করেছেন হিরো আলম।

সোমবার (২৭ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘মিথ্যা মামলা দিয়ে হিরো আলমকে দমানো যাবে না। অভিযোগকারীরা যদি সাক্ষ্য-প্রমাণ দিয়ে অভিযোগ প্রমাণ করতে না পারেন, তাহলে আমি তাদের বিরুদ্ধেই আইনি ব্যবস্থা নেব।’

হিরো আলম দাবি করেন, তিনি সবসময় আওয়ামী লীগের বিভিন্ন নেতা ও সরকারের সমালোচনা করেছেন এবং এ কারণে অতীতেও একাধিকবার হামলার শিকার হয়েছেন। তার ভাষায়, ‘আমি সারা জীবন অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি। অথচ এখন আমার বিরুদ্ধে সম্পূর্ণ ভিত্তিহীন মামলা করা হয়েছে। দীর্ঘদিন ধরেই একটি মহল আমাকে হেয়প্রতিপন্ন ও ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে।’

তিনি আরও বলেন, ‘আমি মৃত্যুকে ভয় পাই না। একজন হিরো আলম চলে গেলে কিছুই হবে না। কিন্তু মিথ্যার কাছে মাথা নত করব না।’

নিজেকে জুলাই আন্দোলনের একজন সমর্থক ও অংশগ্রহণকারী দাবি করে তিনি প্রশ্ন তোলেন, ‘আন্দোলনের দুই বছর পর হঠাৎ আমার নাম কেন সামনে আনা হলো? এতদিন কোথায় ছিলেন? আমি আন্দোলনের সময় শিক্ষার্থীদের পাশে ছিলাম। এখন প্রতিহিংসার বশবর্তী হয়ে আমার বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে।’

রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে হিরো আলম বলেন, তিনি কখনো আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। তার দাবি, ‘কেউ দেখাতে পারবে না যে আমি আওয়ামী লীগের হয়ে ভোট চেয়েছি বা প্রচারণা চালিয়েছি। বরং সবসময় অন্যায়ের প্রতিবাদ করেছি। এটাই কি আমার অপরাধ?’

তিনি অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে বলেন, সত্য প্রকাশ পেলে অভিযোগের ভিত্তিহীনতা প্রমাণিত হবে।

জনপ্রিয় খবর

প্রকাশের সময় : এক ঘন্টা আগে