ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পবিপ্রবির নতুন প্রো-ভিসি হলেন নাটোরের কৃতি সন্তান ড. এ. বি. এম. সাইফুল ইসলাম

blank

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নতুন উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও ওশানোগ্রাফি অনুষদের ডিন অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম।

রোববার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে ‘পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১’-এর ১০(১) ধারা অনুযায়ী তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ—যেটি আগে হবে, ততদিন পর্যন্ত তার নিয়োগ বহাল থাকবে। দায়িত্ব পালনকালে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে হবে। তবে প্রয়োজনবোধে চ্যান্সেলর যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

নাটোর জেলার সন্তান অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগ থেকে ২০০২ সালে প্রথম শ্রেণিতে স্নাতক (সম্মান) এবং ২০০৩ সালে প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০০৭ সালে তিনি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। বর্তমানে তিনি একই বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রশাসনিক ক্ষেত্রেও তিনি দীর্ঘ অভিজ্ঞতার অধিকারী। বর্তমানে তিনি ওশানোগ্রাফি অনুষদের ডিন এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালকের অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছিলেন।

গবেষণাক্ষেত্রেও রয়েছে তার উল্লেখযোগ্য অবদান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে চলনবিল এলাকার মাটির শ্রেণিবিন্যাস বিষয়ে গবেষণা সম্পন্ন করে ২০১৭ সালে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন। দেশি-বিদেশি বিভিন্ন স্বনামধন্য জার্নালে তার অসংখ্য গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। এছাড়া চলনবিলের মাটির ব্যবস্থাপনা বিষয়ে একটি গবেষণাগ্রন্থও রচনা করেছেন।

প্রো-ভিসি হিসেবে নিয়োগ পাওয়ার পর অনুভূতি প্রকাশ করে অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম বলেন, “আলহামদুলিল্লাহ। এটি আমার জন্য অত্যন্ত সম্মানের, একই সঙ্গে বড় দায়িত্বের বিষয়। আমার ওপর অর্পিত এ গুরুত্বপূর্ণ দায়িত্বের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রশাসনের মানোন্নয়নে সবার সহযোগিতা নিয়ে নিষ্ঠা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করতে চাই।”

জনপ্রিয় খবর

প্রকাশের সময় : ১১ মিনিট আগে