ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবিব উল্লাহর পরিচয়পত্র গ্রহণ

বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে আগ্রহী বুরকিনা ফাসো: প্রেসিডেন্ট ইব্রাহিম ত্রাওরে

blank

বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট ও রাষ্ট্রপ্রধান ক্যাপ্টেন ইব্রাহিম ত্রাওরে বাংলাদেশের সঙ্গে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বলেন, দুই দেশের সম্পর্ক এখনও বিকাশমান পর্যায়ে থাকলেও বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে তার সরকার আন্তরিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

শুক্রবার (২৬ জুন) রাজধানী উয়াগাদুগুর প্রেসিডেন্সিয়াল প্যালেসে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে বুরকিনা ফাসোতে বাংলাদেশের অনাবাসিক রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবিব উল্লাহ প্রেসিডেন্ট ত্রাওরের কাছে তার পরিচয়পত্র পেশ করেন।

পরবর্তীতে রাষ্ট্রদূত হাবিব উল্লাহ প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় প্রেসিডেন্ট তাকে স্বাগত জানিয়ে দায়িত্ব পালনে সর্বাত্মক সাফল্য কামনা করেন।

বৈঠকে রাষ্ট্রদূত হাবিব উল্লাহ বাংলাদেশের পক্ষ থেকে বুরকিনা ফাসোর সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সম্প্রসারণের আগ্রহ ব্যক্ত করেন। তিনি নিয়মিত দ্বিপক্ষীয় পরামর্শ প্রক্রিয়াকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের সফর বিনিময় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনায় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন সম্ভাবনা তুলে ধরা হয়। বিশেষ করে তুলা, ওষুধ, তৈরি পোশাক এবং চামড়াজাত পণ্যের বাণিজ্য সম্প্রসারণে উভয় পক্ষ গুরুত্বারোপ করে।

এ ছাড়া কৃষি খাতে কারিগরি সহায়তা, গবেষণা, আধুনিক সেচব্যবস্থা, ফসল-পরবর্তী ব্যবস্থাপনা এবং বিনিয়োগ বৃদ্ধির সুযোগ নিয়েও মতবিনিময় হয়। পাশাপাশি অভিজ্ঞতা বিনিময়, সক্ষমতা উন্নয়ন এবং প্রশিক্ষণের মাধ্যমে প্রতিরক্ষা খাতে সহযোগিতা আরও জোরদারের বিষয়েও আলোচনা করা হয়।

সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে উভয় দেশ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা এগিয়ে নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় বজায় রাখার বিষয়ে একমত হয়।

প্রসঙ্গত উল্লেখ্য চলনবিলের কৃতি সন্তান মেজর জেনারেল মো. হাবিব উল্লাহ’র গ্রামের বাড়ি নাটোরের বড়াইগ্রাম উপজেলার লক্ষ্মীকোল। তার পিতা প্রয়াত মোঃ আব্দুল বারী একজন বিশিষ্ট শিক্ষাবিদ এবং বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন।

জনপ্রিয় খবর
blank

পাহাড়ায় কালো বিড়াল

রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবিব উল্লাহর পরিচয়পত্র গ্রহণ

বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে আগ্রহী বুরকিনা ফাসো: প্রেসিডেন্ট ইব্রাহিম ত্রাওরে

প্রকাশের সময় : ৩ ঘন্টা আগে