ঢাকা বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ শিবিরে মেসির ৩৯তম জন্মদিন, উৎসবে মাতল আর্জেন্টিনা

blank

বিশ্বকাপের ব্যস্ত সূচির মাঝেই ৩৯তম জন্মদিন উদযাপন করেছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে দলকে জয়ের পথে নেতৃত্ব দেওয়ার পরদিন সতীর্থদের সঙ্গে কেক কেটে বিশেষ দিনটি উদযাপন করেন বিশ্বফুটবলের এই মহাতারকা।

২০২৬ বিশ্বকাপে শেষ ৩২ নিশ্চিত করার আনন্দের মধ্যেই কানসাস সিটিতে আর্জেন্টিনা দলের ক্যাম্পে জন্মদিন পালন করেন মেসি। বুধবার দলের হোটেলে এক অনাড়ম্বর আয়োজনে সতীর্থদের সঙ্গে কেক কেটে ৩৯ বছরে পা রাখেন তিনি। রাজকীয় আয়োজনের পরিবর্তে পুরো অনুষ্ঠানটি ছিল পারিবারিক ও দলীয় আবহে ভরপুর।

এদিন আর্জেন্টিনা দলের প্রধান রাঁধুনি আন্তোনিয়া ফারিয়াস এবং গ্রিল মাস্টার ডিয়েগো ইয়াকোভোনেরও জন্মদিন ছিল। ফলে তাঁদের সঙ্গেও আনন্দ ভাগাভাগি করে নেন মেসি।

জন্মদিন উপলক্ষে আর্জেন্টাইন ক্রীড়া দৈনিক ওলেকে দেওয়া এক প্রতিক্রিয়ায় মেসি বলেন, জীবনে এবং ফুটবল ক্যারিয়ারে তিনি ঈশ্বরের কাছ থেকে অনেক কিছু পেয়েছেন। এখন তার সবচেয়ে বড় চাওয়া সুস্থ থাকা এবং যতদিন সম্ভব ফুটবল উপভোগ করে যাওয়া।

দলের ভেতর থেকে জানা গেছে, সতীর্থ রদ্রিগো ডি পল মেসির জন্য একটি বিশেষ সারপ্রাইজের ইঙ্গিত দিয়েছেন। ধারণা করা হচ্ছে, আর্জেন্টিনার পরবর্তী ম্যাচে গ্যালারিভর্তি সমর্থকেরা তাদের প্রিয় অধিনায়ককে জন্মদিনের বিশেষ শুভেচ্ছা জানাবেন।

বিশ্বকাপ শিবিরে বারবার জন্মদিন উদযাপনের এই স্মরণীয় মুহূর্তগুলো আর্জেন্টিনা দলের মধ্যে বাড়তি উচ্ছ্বাস ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিচ্ছে। মেসির উপস্থিতি এবং নেতৃত্বে শিরোপা ধরে রাখার স্বপ্নও আরও উজ্জ্বল হয়ে উঠছে আর্জেন্টিনা সমর্থকদের কাছে।

জনপ্রিয় খবর
blank

বিশ্বকাপ ফাইনালে ট্রাম্প, ইনফ্যান্তিনোর সঙ্গে চ্যাম্পিয়নদের হাতে তুলবেন ট্রফি

বিশ্বকাপ শিবিরে মেসির ৩৯তম জন্মদিন, উৎসবে মাতল আর্জেন্টিনা

প্রকাশের সময় : ৩০ মিনিট আগে