ঢাকা বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুয়াকাটায় ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

blank

​পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক হয়েছেন। রবিবার (১৪ জুন) দিবাগত গভীর রাতে কুয়াকাটা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের তাজেপাড়া এলাকা থেকে তাদের হাতেনাতে আটক করা হয়।

আটকরা হলেন— মো. রুবেল হাওলাদার (৩২) ও মো. বাবুল মৃধা (৪৯)।

ডিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ আভিযানিক দল জানতে পারে যে তাজেপাড়া এলাকায় মাদকের একটি বড় চালান লেনদেন হতে যাচ্ছে। তথ্যের সত্যতা যাচাই ও অপরাধীদের গ্রেপ্তারে ডিবি সদস্যরা ওই এলাকায় অবস্থান নেন।

পরে রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটের দিকে দুই ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তাদের চ্যালেঞ্জ করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তাদের বহন করা একটি ব্যাগ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) মহিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছে। মামলার পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।

পটুয়াখালী জেলা ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত থাকবে। কুয়াকাটাসহ জেলার সর্বত্র মাদক নির্মূলে তারা বদ্ধপরিকর।

জনপ্রিয় খবর
blank

কবি ফররুক আহমেদের ‘ইসলামী রেনেসাঁ’: ঐতিহাসিক প্রেক্ষাপট ও মূল্যায়ন

কুয়াকাটায় ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

প্রকাশের সময় : ০৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬