ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন চলনবিলের কৃতি সন্তান মুশফেকুর রহমান

blank

বাংলাদেশ পুলিশের পাঁচজন ডিআইজিকে (ডেপুটি ইন্সপেক্টর জেনারেল) পদোন্নতি দিয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে উন্নীত করেছে সরকার। পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন চলনবিলের কৃতি সন্তান মুশফেকুর রহমান।

বৃহস্পতিবার (৪ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব তৌসিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

পদোন্নতি পাওয়া অন্য কর্মকর্তারা হলেন— জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) পরিচালক (ডিআইজি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামান, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) অতিরিক্ত মহাপরিচালক (অ্যাডমিন) ফারুক আহমেদ এবং ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।

blank

মুশফেকুর রহমানের এ পদোন্নতিতে চলনবিল অঞ্চলে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। তিনি নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার দরি হাসমারী গ্রামের সন্তান। তাঁর দাদা ছিলেন বিশিষ্ট সমাজসেবক, দানবীর ও কাছিকাটা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম কোরান উদ্দীন মোল্লা। তাঁর বাবা মরহুম লুৎফর রহমান সাধারণ বীমা করপোরেশনের সাবেক জেনারেল ম্যানেজার (জিএম) ছিলেন।

সততা, দক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে দীর্ঘ কর্মজীবনে মুশফেকুর রহমান বাংলাদেশ পুলিশে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তাঁর এই পদোন্নতিতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শুভানুধ্যায়ী এবং স্বজনরা আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন।

স্থানীয়রা আশা করছেন, নতুন দায়িত্বেও তিনি নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে দেশ ও জনগণের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

জনপ্রিয় খবর
blank

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৫: রাজশাহী বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত নাটোরের আসমা শাহীন

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন চলনবিলের কৃতি সন্তান মুশফেকুর রহমান

প্রকাশের সময় : ৪৭ মিনিট আগে