ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বড়াইগ্রামে পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল দুই শিশুর

blank

নাটোরের বড়াইগ্রাম উপজেলার গোপালপুর ইউনিয়নের পূর্ণকলস গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মৃত দুই শিশু হলো- পূর্ণকলস গ্রামের মিন্টু মিয়ার ছেলে আরাফাত রহমান (১১) এবং রাজু আহম্মেদের ছেলে মোহাম্মদ আলী (১০)। তারা দুজনই পূর্ণকলস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে দুই শিশু। এ সময় তারা কলাগাছ নিয়ে পানিতে খেলাধুলা করছিল। দীর্ঘ সময় পার হলেও তারা বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরপাড়ে তাদের পোশাক ও স্যান্ডেল পড়ে থাকতে দেখে স্বজনদের সন্দেহ হয়।

একপর্যায়ে স্থানীয়রা পুকুরে নেমে খোঁজ চালিয়ে পানির নিচ থেকে অচেতন অবস্থায় দুই শিশুকে উদ্ধার করেন। পরে দ্রুত স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বড়াইগ্রাম থানা-র ওসি আব্দুস ছালাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

blank

রাজশাহীতে বৃক্ষরোপণ ও সর্পদংশন সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

বড়াইগ্রামে পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল দুই শিশুর

প্রকাশের সময় : ০৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬