ঢাকা রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকাস্থ নাটোর জেলা সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ও প্রথম সভা অনুষ্ঠিত

blank

ঢাকায় বসবাসরত নাটোর জেলাবাসীর ঐতিহ্যবাহী সংগঠন ‘নাটোর জেলা সমিতি, ঢাকা’-এর নতুন কমিটির দায়িত্ব হস্তান্তর, গ্রহণ ও কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (১৫ মে) সন্ধ্যায় রাজধানীর বাড্ডায় প্রাণ-আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সমিতির সাধারণ সম্পাদক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব মোতাকাব্বীর আহমেদ রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাটোর জেলা সমিতির সভাপতি এবং প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী।

blank

সভাপতির বক্তব্যে আহসান খান চৌধুরী সভায় উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “ব্যবসায়িক ব্যস্ততার কারণে নতুন কমিটির প্রথম সভা করতে কিছুটা বিলম্ব হয়েছে। আমরা একটি সামাজিক সংগঠন করি, তাই আমাদের পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে এবং সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে কাজ করতে হবে।” তিনি সমিতির বিগত কমিটির সভাপতি শামসুল আলম মল্লিক ও সাধারণ সম্পাদক নাফিউল ইসলামের অবদানের কথা স্মরণ করেন।

তিনি আরও বলেন, আগামীতে ইফতার মাহফিল ও ‘নাটোর উৎসব’ যেন আরও সুন্দরভাবে আয়োজন করা যায়, সেই চেষ্টা থাকবে। নিজেদের মধ্যে আন্তঃসম্পর্ক বৃদ্ধির ওপর জোর দিয়ে তিনি বলেন, পরিচয় ও যোগাযোগ যত বাড়বে, একে অপরের বিপদে তত বেশি সহযোগিতা করা সম্ভব হবে। এ প্রসঙ্গে তিনি প্রাণ কোম্পানিতে বিভিন্ন সময়ে হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু এমপির সহযোগিতার কথা বিশেষভাবে স্মরণ করেন। উত্তরবঙ্গের উন্নয়নের স্বার্থে বর্তমান প্রধানমন্ত্রীর সহযোগিতা নিয়ে নাটোর সমিতিকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি প্রতি মাসে একটি করে সভা করার তাগিদ দেন এবং সমিতির কাজের জন্য প্রাণ-আরএফএল-এর দরজা সবসময় খোলা থাকবে বলে আশ্বাস দেন।

blank

সাধারণ সম্পাদকের বক্তব্যে মোতাকাব্বীর আহমেদ রাজু নতুন কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানিয়ে বলেন, “এবারের কমিটি বেশ বড়। নাটোরের মানুষের কল্যাণে বিগত দিনের চেয়েও যেন বেশি কাজ করা যায়, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।” তিনি ঢাকায় অধ্যয়নরত নাটোর জেলার শিক্ষার্থীদের একটি কমন প্ল্যাটফর্মে নিয়ে আসার আহ্বান জানান এবং একটি শক্তিশালী ‘ছাত্রকল্যাণ সমিতি’র কমিটি গঠনের ওপর গুরুত্ব আরোপ করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির কার্যকরী সভাপতি খোন্দকার আবুল কাসেম; সিনিয়র সহ-সভাপতি জমশের আলী, আঃ ছামাদ মোল্লা ও এ জেড এম নাফিউল ইসলাম; সহ-সভাপতি মোফাখখারুল ইসলাম, কামরুল ইসলাম, অ্যাডভোকেট মঞ্জুর আলম, ইঞ্জিঃ আব্দুর রশিদ, ইঞ্জিঃ রফিকুল ইসলাম, আমির-উজ্জামান মনির ও মাহবুবা সুলতানা মৌসুমী।

আরও উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম তুহিন, শাহীন শাহরিয়া বাবুল ও মামুনুর রশিদ মামুন; যুগ্ম সাধারণ সম্পাদক ডমিনিক দিলু পিরিচ, আনোয়ার হোসেন রিপন, গোলাম কিবরিয়া, গোলাম মোস্তফা ও লুৎফর রহমান; অর্থ সম্পাদক এবি সিদ্দিক হিল্লোল; সাংগঠনিক সম্পাদক রুকসানা পারভীন রিক্তা; প্রচার সম্পাদক ইঞ্জিঃ জাকির আহমেদ এবং আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার তাসনুভা তাবাসসুম রাত্রি।

এছাড়াও কার্যনির্বাহী কমিটির সদস্য সিদ্দিকুর রহমান, এস এম মাহবুব আলম, সিরাজুল ইসলাম নান্নু, শহিদুল ইসলাম বাচ্চু, মাসুদ-উল হক, ওয়ালিউল ইসলাম সবুজ, নাজমুল হক সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভার শেষ পর্যায়ে নাটোর জেলা সমিতির প্রতিষ্ঠাকালীন সদস্য প্রয়াত আব্দুল মান্নানের আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

জনপ্রিয় খবর
blank

এমএসিপিএম : যেখানে একসাথে পড়েন সামরিক, পুলিশ, আইনজীবী ও কর্পোরেট কর্মকর্তারা

ঢাকাস্থ নাটোর জেলা সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ও প্রথম সভা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ১৪ ঘন্টা আগে