ঢাকা রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশেষ চাহিদাসম্পন্ন তরুণের উদ্ভাবিত ‘স্মার্ট কার’ ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

blank

বিশেষ চাহিদাসম্পন্ন তরুণ ওয়াকিমুল ইসলামের উদ্ভাবিত ব্যাটারিচালিত ‘এ টু আই স্মার্ট কার’-এ চড়ে ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৯ মে) সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই ব্যতিক্রমী উদ্ভাবনের প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

যশোরের চৌগাছা সরকারি কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ১৭ বছর বয়সী ওয়াকিমুল ইসলাম নিজেই গাড়িটি চালিয়ে প্রধানমন্ত্রীকে ঘুরিয়ে দেখান। পরে তিনি নিজের জীবনের অভিজ্ঞতা এবং এই স্মার্ট কার তৈরির পেছনের গল্প তুলে ধরেন।

ওয়াকিমুল জানান, বিশেষ চাহিদাসম্পন্ন হওয়ায় একসময় তার একা বাইরে চলাফেরা করা কঠিন ছিল। দীর্ঘ সময় ঘরে বসে থাকতে হতো। সেই সীমাবদ্ধতা কাটিয়ে উঠতেই দেশীয় প্রযুক্তির মাধ্যমে তিনি ব্যাটারিচালিত এই বিশেষ যানটি তৈরি করেন।

বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির (বিপিকেস) প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আবদুস সাত্তার দুলাল জানান, স্মার্ট কারটি একবার চার্জে প্রায় ৫০ কিলোমিটার চলতে সক্ষম এবং এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ৪৫ কিলোমিটার।

উদ্ভাবনী এই উদ্যোগের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, দেশীয় প্রযুক্তির ব্যবহার দেশের তরুণ উদ্ভাবকদের সম্ভাবনাকে নতুনভাবে তুলে ধরছে। তিনি কম খরচে আরও আধুনিক ও ব্যবহারবান্ধব স্মার্ট কার তৈরির পরামর্শ দেন এবং এ ধরনের সৃজনশীল উদ্যোগে সরকারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।

ওয়াকিমুল ইসলাম বলেন, পর্যাপ্ত সহযোগিতা পেলে তিনি আরও উন্নত প্রযুক্তির স্মার্ট কার তৈরি করতে চান, যা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি ছাড়াও বয়স্ক মানুষের চলাচলে সহায়ক হবে।

এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা এ কে এম শামছুল ইসলাম, মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় খবর
blank

‘পুলিশ বাহিনী যেন আর কখনও স্বৈরশাসনের হাতিয়ার না হয়’: প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশেষ চাহিদাসম্পন্ন তরুণের উদ্ভাবিত ‘স্মার্ট কার’ ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

প্রকাশের সময় : ২২ ঘন্টা আগে