ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গুড়ায় দুগ্ধ খামারিদের আধুনিক প্রযুক্তি ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

blank

“আধুনিক প্রযুক্তি, দক্ষ খামারি, সমৃদ্ধ ডেইরি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার ভাঙ্গুড়ায় ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্টের উদ্যোগে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দুগ্ধ খামারকে লাভজনক ও টেকসই করতে ‘আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ’ শীর্ষক এই কর্মশালায় ভাঙ্গুড়া, চাটমোহর ও ফরিদপুর উপজেলার প্রায় ১০০ জন খামারি অংশগ্রহণ করেন।

রবিবার (৩ মে) সকালে উপজেলা হলরুমে আয়োজিত এই প্রশিক্ষণে খামারিদের আধুনিক পদ্ধতিতে গরু লালন-পালন, সুষম খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ, কৃত্রিম প্রজনন এবং দুধ উৎপাদন বৃদ্ধির কৌশল শেখানো হয়। বিশেষ করে প্রযুক্তিনির্ভর খামার পরিচালনার মাধ্যমে কীভাবে উৎপাদন খরচ কমিয়ে আয় বাড়ানো যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান। তিনি বলেন, “পরিচ্ছন্নতা রক্ষা, সময়মতো টিকা প্রদান এবং উন্নত জাতের গবাদিপশু নির্বাচনের পাশাপাশি প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে। তবেই দেশে গুণগত মানসম্মত দুগ্ধ উৎপাদন বৃদ্ধি পাবে এবং এ শিল্প টেকসই হবে।”

blank

ব্র্যাক ডেইরির শাহজাদপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক ডা. মো. রিয়াজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোছা. রুমানা আক্তার রোমি ও ভেটেরিনারি সার্জন ডা. শারমিন আক্তার।

আলোচনায় বক্তারা খামারে গাভী বেঁধে না রেখে মুক্ত অবস্থায় পালন এবং ২৪ ঘণ্টা পরিষ্কার পানি সরবরাহের গুরুত্ব তুলে ধরেন। এছাড়া বর্ষাকালে খাদ্যের চাহিদা মেটাতে ‘সাইলেজ’ তৈরি, কমপ্লিট মিল্কিং এবং খামারের হাইজিন ও স্যানিটেশন ব্যবস্থা উন্নত করার ওপর জোর দেওয়া হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্টের লাইভ স্টোক সার্ভিস ম্যানেজার ডা. রিপন মিয়া, ভেটেরিনারি সার্জন ডা. মো. ইমরান হোসেন এবং উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. নুরুল ইসলাম। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এরিয়া ম্যানেজার মো. আসাদুজ্জামান।

অংশগ্রহণকারী খামারিরা এই প্রশিক্ষণকে সময়োপযোগী ও বাস্তবধর্মী বলে উল্লেখ করেন। ব্র্যাক ডেইরির এই উদ্যোগের প্রশংসা করে তারা ভবিষ্যতে উন্নত প্রযুক্তির মাধ্যমে মডেল খামার গড়ে তোলার এবং নিয়মিত দুধ সরবরাহের প্রতিশ্রুতি দেন।

জনপ্রিয় খবর
blank

জনগণ থেকে সরকারপ্রধানকে বিচ্ছিন্ন না করতে এসএসএফের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

ভাঙ্গুড়ায় দুগ্ধ খামারিদের আধুনিক প্রযুক্তি ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৭:১৪ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬