ঢাকা শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বড়াইগ্রামে বর্ণাঢ্য আয়োজনে ২১তম লালন স্মরণ উৎসব ও কৃতি শিষ্য সম্মাননা অনুষ্ঠিত

blank

নাটোরের বড়াইগ্রামে ভাবগাম্ভীর্য ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ২১তম লালন স্মরণ উৎসব এবং কৃতি শিষ্য স্বীকৃতি প্রদান অনুষ্ঠান উদযাপিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় স্থানীয় বনপাড়া ডিগ্রী কলেজ চত্বরে ‘রূপরেখা লালন একাডেমী’ এই মনোজ্ঞ উৎসবের আয়োজন করে।

রূপরেখা লালন একাডেমীর সভাপতি সরদার সুলতান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের জাহাঙ্গীর। উৎসবের মূল পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নাটোর-৪ আসনের  সংসদ সদস্য আব্দুল আজিজ।

একাডেমীর সাধারণ সম্পাদক শাহাবুল ইসলামের  সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— জেলা জাসাসের আহ্বায়ক মেহেদী হাসান, জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ আশরাফ আলী, বড়াইগ্রাম পৌরসভার সাবেক মেয়র ইসাহাক আলী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল আলীম ও আব্দুস সালাম মোল্লা।

এছাড়াও অনুষ্ঠানে বনপাড়া পৌর বিএনপির সাবেক সদস্য সচিব সরদার রফিকুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক এবিএম ইকবাল হোসেন রাজু, বিএনপি নেতা সোলায়মান আলী এবং বিআরডিবির চেয়ারম্যান জামাল উদ্দিন আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের এক পর্যায়ে বাউল সাধক লালন সাঁইজির দর্শন ও চর্চায় বিশেষ অবদানের জন্য প্রধান অতিথি ৫ জন কৃতি শিষ্যের হাতে সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেন।

আলোচনা ও সম্মাননা প্রদান শেষে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পর্ব। এতে রূপরেখা লালন একাডেমির নিজস্ব শিল্পী ও আমন্ত্রিত অতিথি শিল্পীরা প্রাণজুড়ানো লালন সঙ্গীত পরিবেশন করে দর্শক-শ্রোতাদের বিমোহিত করে রাখেন।

blank

পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে কারাদণ্ড ও জরিমানা

বড়াইগ্রামে বর্ণাঢ্য আয়োজনে ২১তম লালন স্মরণ উৎসব ও কৃতি শিষ্য সম্মাননা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ২ ঘন্টা আগে