ঢাকা শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার ডিসি কলেজ জাতীয়করণের দাবিতে সংসদ সদস্য লুৎফর রহমান কাজলকে স্মারকলিপি প্রদান

blank

কক্সবাজার জেলা প্রশাসন কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত ‘কক্সবাজার ডিসি কলেজ’ জাতীয়করণের লক্ষ্যে সংসদ সদস্য জনাব লুৎফুর রহমান কাজলের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। ১৩ এপ্রিল,সোমবার  ২০২৬ (৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ) মঙ্গলবার দুপুরে ২৯৬- কক্সবাজার-৩ (সদর-ঈদগাঁও-রামু) আসনের এই সংসদ সদস্যের হাতে আনুষ্ঠানিকভাবে স্মারকলিপি তুলে দেন কলেজের অধ্যক্ষ জনাব মো. ইব্রাহিম হোসেন।

স্মারকলিপি প্রদানকালে কলেজের বিভিন্ন বিভাগের বিষয়ভিত্তিক শিক্ষক ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা গেছে, গত ২ এপ্রিল ২০২৬ তারিখে দেশের ৫৬টি জেলায় জেলা প্রশাসন কর্তৃক প্রতিষ্ঠিত কালেক্টরেট স্কুল এন্ড কলেজসমূহ জাতীয়করণ, অভিন্ন বেতন কাঠামো ও পরিচালন নীতিমালা প্রণয়নের লক্ষ্যে সারা দেশে জেলা প্রশাসকদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এরই ধারাবাহিকতায় কক্সবাজার জেলা প্রশাসনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত ডিসি কলেজকে জাতীয়করণের আওতায় আনতে স্থানীয় সংসদ সদস্যের সহযোগিতা কামনা করা হয়।

স্মারকলিপি গ্রহণ করে জননেতা লুৎফর রহমান কাজল এমপি উপস্থিত শিক্ষক-কর্মচারীদের আশ্বস্ত করে বলেন, “কক্সবাজার ডিসি কলেজ এই অঞ্চলের শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমি দ্রুততম সময়ের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় শিক্ষামন্ত্রীর সাথে এ বিষয়ে আলোচনা করব।” প্রাথমিক পদক্ষেপ হিসেবে তিনি তাৎক্ষণিকভাবে জাতীয়করণের দাবির স্বপক্ষে একটি সুপারিশ পত্র (ডিও লেটার) প্রদান করেন।

এ সময় তিনি আরও বলেন, কক্সবাজার ডিসি কলেজ জাতীয়করণসহ প্রতিষ্ঠানের সার্বিক ভৌত ও শিক্ষা অবকাঠামো উন্নয়নে তিনি সবসময় পাশে থাকবেন এবং সর্বোচ্চ সহযোগিতা প্রদান করবেন।

উল্লেখ্য, কক্সবাজার ডিসি কলেজ (EIIN: ১৩৮৯৭৯, কলেজ কোড: ৪৪৫২) প্রতিষ্ঠার পর থেকেই কক্সবাজারের উচ্চশিক্ষার প্রসারে একটি মডেল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পেয়েছে। প্রতিষ্ঠানটি জাতীয়করণ হলে এই অঞ্চলের সাধারণ শিক্ষার্থীদের উচ্চশিক্ষা আরও সহজলভ্য হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

blank

বিশ্ব বদলানো ১০০ মুখ: প্রকাশ পেল ‘টাইম ১০০’ তালিকা

কক্সবাজার ডিসি কলেজ জাতীয়করণের দাবিতে সংসদ সদস্য লুৎফর রহমান কাজলকে স্মারকলিপি প্রদান

প্রকাশের সময় : ০৮:০৫ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬