ঢাকা সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জহির রায়হানকে একুশে পদক উৎসর্গ করলেন ববিতা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:৩৬ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • 150
blank

একুশে পদক ২০২৬ পাওয়ার খবরে আবেগাপ্লুত দেশবরেণ্য চলচ্চিত্র অভিনেত্রী ফরিদা আক্তার পপি ওরফে ববিতা। পদকপ্রাপ্তির ঘোষণার পর থেকেই সহকর্মী, ভক্ত ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা বার্তায় ভাসছেন এই গুণী অভিনেত্রী। 

ববিতা বলেন, দেরিতে হলেও একুশে পদক পেয়েছি এটাই আমার জন্য বড় আনন্দ।

এই সম্মাননা তিনি উৎসর্গ করেছেন প্রয়াত কিংবদন্তি নির্মাতা জহির রায়হানকে। চলচ্চিত্রে ববিতার যাত্রা শুরু হয়েছিল প্রয়াত নির্মাতা জহির রায়হানের হাত ধরেই।

সেই স্মৃতিকে শ্রদ্ধাভরে স্মরণ করে তিনি বলেন, ‘শ্রদ্ধেয় শহীদ জহির রায়হানের হাত ধরেই আমার অভিনয়ে আসা। তাই এই একুশে পদকটি আমি তাকেই শ্রদ্ধার সঙ্গে উৎসর্গ করছি।’

নন্দিত চলচ্চিত্র নির্মাতা জহির রায়হানের ‘সংসার’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে ববিতার অভিষেক হয় ১৯৬৮ সালে। তখন তার নাম ছিল ফরিদা আক্তার পপি। পরে আব্দুল্লাহ আল মামুনের টেলিভিশন নাটক ‘কলম’-এ অভিনয় করেন তিনি। জহির রায়হানের ‘জ্বলতে সুরুজ কি নিচে’ ছবিতে অভিনয়ের সময় তাকে নাম দেওয়া হয় ‘ববিতা’।

চলচ্চিত্রে আজীবন অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৬ সালে তিনি আজীবন সম্মাননায় ভূষিত হন। অস্কারজয়ী বিশ্বনন্দিত নির্মাতা সত্যজিৎ রায় পরিচালিত ‘অশনিসংকেত’ সিনেমায় অনঙ্গ বউ চরিত্রে অভিনয়ের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসা কুড়িয়েছেন ববিতা।

জনপ্রিয় খবর
blank

বড়াইগ্রামে দুই ভাইয়ের শ্রমে গড়া বাগানের দুইশ’ গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

জহির রায়হানকে একুশে পদক উৎসর্গ করলেন ববিতা

প্রকাশের সময় : ০১:৩৬ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬