ঢাকা বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালপুরে ধানের শীষের নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

blank

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টাঙ্গাইল-২ (গোপালপুর–ভূঞাপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টুর ধানের শীষ প্রতীকের নির্বাচনী এজেন্টদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে গোপালপুর উপজেলার মেহেরুন্নেছা মহিলা কলেজ প্রাঙ্গণে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় নির্বাচনী পোলিং এজেন্টদের ভোটের দিনের দায়িত্ব পালন, ভোট গণনা প্রক্রিয়া এবং ভোটকেন্দ্র রক্ষায় করণীয় বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।

কর্মশালায় উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান। এছাড়াও ঢাকা থেকে আগত তিনজন প্রশিক্ষকসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচনী এজেন্টদের সাহসিকতা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। তারা ভোটকেন্দ্রে ভোটারদের অধিকার রক্ষায় সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান।

জনপ্রিয় খবর
blank

কবি ফররুক আহমেদের ‘ইসলামী রেনেসাঁ’: ঐতিহাসিক প্রেক্ষাপট ও মূল্যায়ন

গোপালপুরে ধানের শীষের নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬