ঢাকা বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দীপু দাস হত্যার প্রতিবাদে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ

blank

ময়মনসিংহের ভালুকায় মিথ্যা ধর্ম অবমাননার অভিযোগে গার্মেন্টস কর্মী দীপু দাসকে পিটিয়ে হত্যা এবং আগুনে পুড়ে মারার প্রতিবাদে বরিশালে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যান ফ্রন্ট বরিশাল মহানগরের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।

‎মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বেলা ১১টায় বরিশাল নগরীর গুরুত্বপূর্ণ সড়কে এ কর্মসূচি পালন করে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, বরিশাল জেলা ও মহানগর শাখা এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতাকর্মীরা।

‎মানববন্ধনে অংশগ্রহণকারীরা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তারা বলেন, ‘মিথ্যা অভিযোগের ভিত্তিতে কাউকে পিটিয়ে হত্যা করা মানবতা ও আইনের চরম লঙ্ঘন। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনকে আরও কঠোর ভূমিকা নিতে হবে।’

‎বক্তারা আরও বলেন, পরিকল্পিতভাবে তাকে ধর্ম অবমাননার অভিযোগে ফাঁসিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

‎মানববন্ধন ও বিক্ষোভ চলাকালে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। কর্মসূচিতে শান্তিপূর্ণভাবে বিভিন্ন স্লোগান ও প্রতিবাদী বক্তব্য প্রদান করা হয়।

‎আয়োজকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’

জনপ্রিয় খবর
blank

‘কষ্টের গান’

দীপু দাস হত্যার প্রতিবাদে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ

প্রকাশের সময় : ০৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫