ঢাকা সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এবার মাথায় গুলিবিদ্ধ এনসিপি নেতা

blank

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় প্রধান এবং এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদার গুলিবিদ্ধ হয়েছেন। 

সোমবার (২২ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে তার মাথা লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি করে। সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) অনিমেষ মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, গুরুতর আহত অবস্থায় মোতালেব শিকদারকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা তার অবস্থাকে আশঙ্কাজনক বলে জানিয়েছেন।

এ বিষয়ে ওসি তদন্ত অনিমেষ মন্ডল বলেন, মোতালেব নামে এক ব্যক্তিকে দুর্বৃত্তরা গুলি করলে উপস্থিত জনতা তাকে উদ্ধার করে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যায়। পরে সেখান থেকে তার মাথার সিটি স্ক্যান করার জন্য শেখপাড়া সিটি ইমেজিং সেন্টারে নিয়ে আসে।

তবে থানার কোন এলাকায় তার ওপর এ হামলার ঘটনা ঘটানো হয়েছে তা নিশ্চিত করে বলতে পারেননি পুলিশের এই কর্মকর্তা।

জনপ্রিয় খবর
blank

একটি ইলেকট্রিক্যাল হুইলচেয়ারের অভাবে থমকে যাচ্ছে মেধাবী শিক্ষার্থী শাকিলের উচ্চশিক্ষার স্বপ্ন

এবার মাথায় গুলিবিদ্ধ এনসিপি নেতা

প্রকাশের সময় : ০১:২৮ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫