ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁর মহাদেবপুরে স্বামীর নির্যাতনে গৃহবধূ কানিজ ফাতিমার মর্মান্তিক মৃত্যু

blank

নওগাঁর মহাদেবপুরে স্বামীর নির্যাতনে কানিজ ফাতিমা নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যুর অভিযোগ উঠেছে। পরকীয়ার প্রতিবাদ করায় ছুটিতে বাড়ি এসে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে নৌবাহিনীতে কর্মরত স্বামী আশিক হাসানের বিরুদ্ধে। মেয়ের সুখের আশায় প্রবাসী বাবার আজীবনের সঞ্চয় ও ত্যাগের পরও শেষ পর্যন্ত রক্ষা হলো না মেয়ের জীবন।

মহাদেবপুর উপজেলার বাগাচারা এলাকায় এ ঘটনা ঘটে। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে বাগাচারা এলাকার আশিক হাসানের সঙ্গে বিয়ে হয় কানিজ ফাতিমার। বিয়ের পর আশিক নৌবাহিনীতে চাকরি পেয়ে চট্টগ্রামে চলে যান। মেয়ের সুখ-শান্তির কথা ভেবে সৌদি আরব প্রবাসী বাবা আবুল কালাম জামাইয়ের চাকরি থেকে শুরু করে সংসারের যাবতীয় চাহিদা পূরণে নিজের সর্বস্ব উজাড় করে দেন। কিন্তু এরপরও যৌতুকের দাবিতে কানিজের ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চলতে থাকে বলে অভিযোগ স্বজনদের।

স্বজনদের অভিযোগ, চট্টগ্রামে যাওয়ার পর আশিক ফরিদপুর জেলার এক নারীকে ‘ধর্মবোন’ পরিচয় দিয়ে পরকীয়ায় জড়িয়ে পড়েন। বিষয়টি জানতে পেরে কানিজ প্রতিবাদ করলে তার ওপর নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায়।

সবশেষ চলতি সপ্তাহে ছুটিতে বাড়ি আসেন আশিক হাসান। সোমবার (১৬ নভেম্বর) বিকেলে পরকীয়ার বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে আশিক ও তার পরিবারের সদস্যরা কানিজকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ উঠেছে। এতে কানিজের মৃত্যু হলে স্বজনদের খবর দেওয়া হয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় কানিজের প্রবাসী বাবা ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উমর ফারুক জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হচ্ছে। স্বজনদের অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় খবর

প্রকাশের সময় : ৬ মিনিট আগে