ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

১৬ বছর পর হত্যাচেষ্টা মামলা, বড়াইগ্রামে সাবেক মেয়র-সাংবাদিকসহ ৩৮ জন আসামি

blank

নাটোরের বড়াইগ্রামে ১৬ বছর আগে এক ব্যবসায়ীকে কুপিয়ে ও গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় বনপাড়া পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতিসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। মামলায় সাবেক মেয়র, সাংবাদিকসহ ২৩ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার রাতে গ্রেপ্তার হওয়া আলমগীর হোসেন বনপাড়া পৌরসভার দিয়াড়পাড়া মহল্লার তাইজুল ইসলাম তাজেলের ছেলে। গত ১৩ নভেম্বর বয়েন উদ্দিন নামে এক বিএনপি কর্মী ও ব্যবসায়ী বাদী হয়ে বড়াইগ্রাম থানায় এ মামলা দায়ের করেন। মামলার বাদী উপজেলার কাচুটিয়া গ্রামের মকছেদ আলীর ছেলে।

মামলায় আসামিদের মধ্যে রয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা ন্যাপের সভাপতি আব্দুর রহিম, কেএম জাকির হোসেনের ভগ্নিপতি গোলাম রসুল মধু, পৌর শ্রমিক লীগ নেতা আবুল হোসেন, দৈনিক মানবজমিন প্রতিনিধি অমর ডি কস্তা, সাবেক যুবলীগ নেতা আসাদুজ্জামান, জোয়াড়ী ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তফা, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মামুন ও জিয়াউর রহমান, সাবেক সদস্য খাদেমুল বাশার এবং উপজেলা যুবলীগের সাবেক সদস্য নাজমুল হক শেখসহ ২৩ জন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্তরা ওই ব্যবসায়ীর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ২০১০ সালের ২৮ নভেম্বর সন্ধ্যায় বনপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে কালিকাপুর ফজলীতলা গাজী বাড়ির সামনে তার ওপর হামলা চালানো হয়। এ সময় চাইনিজ কুড়াল, হাসুয়া ও রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর জখম করা হয়। পরে মৃত্যু নিশ্চিত করতে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে মৃত ভেবে পাশের একটি পুকুরে ফেলে দেওয়া হয়। এরপর একাধিক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে।

পরে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। হামলাকারীদের নির্মম নির্যাতনে বর্তমানে তিনি পঙ্গুত্ব জীবনযাপন করছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী ব্যবসায়ী বয়েন উদ্দিন বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাবের কারণে একাধিকবার মামলা করার চেষ্টা করেও তা গ্রহণ করা হয়নি। গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার পর প্রায় ১৬ বছর অতিবাহিত হলেও ন্যায়বিচারের আশায় তিনি এবার মামলা দায়ের করেছেন।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ইতিমধ্যে একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

জনপ্রিয় খবর
blank

কু‌ড়িগ্রা‌মে বিএসটিআইয়ের লোগো ব্যবহার, ৩ প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা

১৬ বছর পর হত্যাচেষ্টা মামলা, বড়াইগ্রামে সাবেক মেয়র-সাংবাদিকসহ ৩৮ জন আসামি

প্রকাশের সময় : ৩৮ মিনিট আগে