ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভুয়া চিকিৎসক দিয়ে চক্ষু চিকিৎসা, মেয়াদোত্তীর্ণ ওষুধ ব্যবহারে দুজনের কারাদণ্ড

blank

পাবনার সুজানগরে ভুয়া চিকিৎসক সেজে মেয়াদোত্তীর্ণ ওষুধ দিয়ে চক্ষু চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে চারজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের মধ্যে দুজনকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর দুজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রহিমাবাদ অলিদাহ গ্রামের মৃত আব্দুল আজিজ সরকারের ছেলে আকবর আলী এবং বেড়া চক্ষু সেবা কেন্দ্র অ্যান্ড ফ্যাকো সেন্টারের জেনারেল ম্যানেজার রাকিবুল ইসলাম। তিনি বেড়া উপজেলার সাতবা গ্রামের আশরাফ প্রামাণিকের ছেলে।

সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর রাশেদুজ্জামান রাশেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গত রোববার (১৫ নভেম্বর) সকাল থেকে সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নে স্থানীয় মোক্তার শেখের বাড়িতে চক্ষু ক্যাম্পের আয়োজন করে বেড়া চক্ষু সেবা কেন্দ্র অ্যান্ড ফ্যাকো সেন্টার। এর আগে এলাকায় বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ও চশমা বিতরণের কথা বলে মাইকিং করা হয়। ক্যাম্পে রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি ওষুধও সরবরাহ করা হচ্ছিল।

এদিকে, চক্ষু ক্যাম্পের আড়ালে ভুয়া চিকিৎসক দিয়ে চিকিৎসাসেবা প্রদান এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ ব্যবহারের অভিযোগ পায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), পাবনা। পরে সংস্থাটির দেওয়া তথ্য ও প্রত্যক্ষ সহযোগিতায় রোববার বিকেলে সেখানে অভিযান চালায় উপজেলা প্রশাসন।

সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর রাশেদুজ্জামান রাশেদের নেতৃত্বে পরিচালিত অভিযানে চিকিৎসক পরিচয়দানকারী আকবর আলী, বেড়া চক্ষু সেবা কেন্দ্র অ্যান্ড ফ্যাকো সেন্টারের জেনারেল ম্যানেজার রাকিবুল ইসলামসহ চারজনকে আটক করা হয়। পরে তাঁদের সুজানগর থানায় নেওয়া হয়।

অভিযানে আকবর আলী চিকিৎসক হিসেবে কোনো বৈধ সনদ বা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নিবন্ধন দেখাতে পারেননি। একইভাবে রাকিবুল ইসলামও হাসপাতালের বৈধ লাইসেন্স দেখাতে ব্যর্থ হন। পরে তাঁদের রাতে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদ প্রতারণার মাধ্যমে চিকিৎসাসেবা দেওয়ার অপরাধে আকবর আলী ও রাকিবুল ইসলামকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন। এ ছাড়া চক্ষু ক্যাম্পের প্রচারকাজে যুক্ত রবিউল ইসলাম ও রুপা আক্তারকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

কারাদণ্ডপ্রাপ্ত দুজনকে সোমবার সকালে কারাগারে পাঠানো হয়েছে।

জনপ্রিয় খবর
blank

কু‌ড়িগ্রা‌মে বিএসটিআইয়ের লোগো ব্যবহার, ৩ প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা

ভুয়া চিকিৎসক দিয়ে চক্ষু চিকিৎসা, মেয়াদোত্তীর্ণ ওষুধ ব্যবহারে দুজনের কারাদণ্ড

প্রকাশের সময় : ৬ ঘন্টা আগে