বগুড়ার সোনাতলায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ নভেম্বর) চারালকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
লাবলু আহম্মেদ লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার স্বেচ্ছাসেবক দল নেতা তানভীর আহমেদ সোহান।
এ সময় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় দিগদাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা আলহাজ্ব শহিদুল হক টুল্লু, ইঞ্জিনিয়ার সাদিকুল ইসলাম, নয়ন মিয়া, পারভেজ আহমেদ ও মুক্তার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানের একপর্যায়ে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে সন্ধ্যায় বিদ্যালয় মাঠে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনলাইন ডেস্ক 


















