পাবনার ভাঙ্গুড়ায় দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে নৌবাড়ীয়া বটতলা থেকে কলকতি মণ্ডল মোড় পর্যন্ত ড্রেনসহ রাস্তা নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। বিএনপি সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে এ উন্নয়নকাজের উদ্বোধন করেন ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক সরদার।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও ভাঙ্গুড়া সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী মো. জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি অনার্স কলেজের সাবেক ভিপি মো. ফিরোজ আহমেদ, সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. সায়েম সরকার, মো. আবু সাইদ মেম্বার, বিএনপি নেতা মো. খাইরুল ইসলাম সরদার, মো. আব্দুল করিম সরদার, মো. বাবুল সরদার, মো. মমতাজ আলী, মো. বুলবুল হোসেন, মো. আক্কাস আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে রাস্তাটির উন্নয়ন এবং পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে এ উন্নয়নকাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে।
স্থানীয়দের প্রত্যাশা, ড্রেনসহ রাস্তা নির্মাণকাজ সম্পন্ন হলে দীর্ঘদিনের দুর্ভোগ কমবে। পাশাপাশি যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও পানি নিষ্কাশন সহজ হবে।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা উন্নয়নকাজটি সুষ্ঠু, টেকসই ও মানসম্মতভাবে সম্পন্ন করার প্রত্যাশা ব্যক্ত করেন।

অনলাইন ডেস্ক 



















