গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বৈদ্যপুর গ্রামের আব্দুল আলিম ভুট্টু (৫০) ও বেজোড়া গ্রামের এনামুল সরদার (৩২)। এ ঘটনায় ভুক্তভোগী তরুণীর ভাই বাদী হয়ে মান্দা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন বাদী ও তাঁর মা কালীপূজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর এলাকায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। বাড়িতে ওই তরুণী ও তাঁর বাবা ছিলেন। ঘটনার সময় তরুণীর বাবা বাজার করতে স্থানীয় নীলা বাজারে গেলে এ সুযোগে অভিযুক্তরা বাড়িতে প্রবেশ করে তাঁকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে।
এ সময় তরুণীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে দুই অভিযুক্তকে আটক করেন। পরে তাঁদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ভুক্তভোগীর ভাই বাদী হয়ে থানায় মামলা করেছেন। গ্রেপ্তার দুই আসামিকে আদালতের মাধ্যমে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

স্টাফ রিপোর্টার 


















