ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বড়াইগ্রামে ভাড়ার লাইসেন্সে সার বিক্রির অভিযোগ, প্রশ্নের মুখে বিপণনব্যবস্থা

blank

নাটোরের বড়াইগ্রামে এক প্রতিষ্ঠানের লাইসেন্স ব্যবহার করে অন্য প্রতিষ্ঠানের নামে সার বিক্রির অভিযোগ উঠেছে। মাসিক অর্থের বিনিময়ে লাইসেন্স ভাড়া নিয়ে এ ব্যবসা পরিচালনার অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় কৃষক ও সচেতন মহলে প্রশ্ন দেখা দিয়েছে। এতে সার বিপণন ব্যবস্থার স্বচ্ছতা ও লাইসেন্সের বৈধতা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার আহম্মেদপুর এলাকায় মেসার্স মাহি এন্টারপ্রাইজের নামে ইস্যু করা লাইসেন্স ব্যবহার করে সার বিক্রির কার্যক্রম পরিচালনা করছেন রফিকুল ইসলাম। তবে ব্যবসাটি পরিচালিত হচ্ছে মেসার্স রফিকুল ট্রেডার্সের নামে। স্থানীয়দের দাবি, এ জন্য মেসার্স মাহি এন্টারপ্রাইজের মালিকপক্ষকে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০০৯ সালে তৎকালীন আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নানের নামে মেসার্স মাহি এন্টারপ্রাইজের লাইসেন্সটি ইস্যু করা হয়। স্থানীয়দের দাবি, তৎকালীন সংসদ সদস্য প্রয়াত আব্দুল কুদ্দুসের মাধ্যমে তিনি লাইসেন্সটি সংগ্রহ করেছিলেন। বর্তমানে প্রতিষ্ঠানটির মালিক হিসেবে রয়েছেন তাঁর স্ত্রী বিলকিস বেওয়া।

অভিযোগ রয়েছে, আব্দুল মান্নানের মৃত্যুর পর থেকে লাইসেন্সটি মাসিক অর্থের বিনিময়ে রফিকুল ইসলামের কাছে ভাড়া দেওয়া হয়েছে। রফিকুল ইসলামের বাড়ি পার্শ্ববর্তী গুরুদাসপুর উপজেলার চাপিলা এলাকায়। তাঁর বিরুদ্ধে মাহি এন্টারপ্রাইজের লাইসেন্স ব্যবহার করে রফিকুল ট্রেডার্সের নামে সার বিক্রির কার্যক্রম পরিচালনার অভিযোগ করেছেন স্থানীয়রা।

এদিকে, অন্য প্রতিষ্ঠানের লাইসেন্স ব্যবহার করে ভিন্ন নামে ব্যবসা পরিচালনার সুযোগ ও বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মহল। তাঁদের মতে, সার কৃষি উৎপাদনের অন্যতম গুরুত্বপূর্ণ উপকরণ। তাই এ খাতে লাইসেন্সের যথাযথ ব্যবহার ও সরকারি নিয়মনীতি অনুসরণ নিশ্চিত করা প্রয়োজন।

অভিযোগের বিষয়ে রফিকুল ইসলাম বলেন, “২০০৯ সালে লাইসেন্স করার সময় দোকানের নাম ও লাইসেন্সের নাম একই রাখার বিষয়ে এমন কোনো বাধ্যবাধকতা ছিল না।”

এ বিষয়ে বড়াইগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা নিলীমা জাহান বলেন, “বিষয়টি আমাদেরও নজরে এসেছে। সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয়দের দাবি, মেসার্স মাহি এন্টারপ্রাইজের লাইসেন্সের প্রকৃত মালিকানা, লাইসেন্স ভাড়া দেওয়ার অভিযোগ এবং মেসার্স রফিকুল ট্রেডার্সের নামে সার বিক্রির অনুমোদন রয়েছে কি না, তা খতিয়ে দেখা হোক। তদন্তের মাধ্যমে কোনো অনিয়ম বা বিধিবহির্ভূত কার্যক্রমের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা।

জনপ্রিয় খবর
blank

নওগাঁর মান্দায় বাড়িতে একা পেয়ে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ২

বড়াইগ্রামে ভাড়ার লাইসেন্সে সার বিক্রির অভিযোগ, প্রশ্নের মুখে বিপণনব্যবস্থা

প্রকাশের সময় : ৪ ঘন্টা আগে