ঢাকা শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ঢাকা-পাবনা রেল যোগাযোগে নতুন দিগন্ত

১৯ নভেম্বর থেকে ঢাকা-পাবনা রুটে নতুন জোড়া আন্তঃনগর ট্রেন

blank

ঢাকা-পাবনা রুটে নতুন এক জোড়া আন্তঃনগর ট্রেন চালু হচ্ছে আগামী ১৯ নভেম্বর। ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ নামের ট্রেন দুটি চালু হলে এ রুটে যাত্রীদের যাতায়াত আরও সহজ, সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় হবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ রেলওয়ের এ সংক্রান্ত প্রস্তাব গত ৪ নভেম্বর অনুমোদন করেছে রেলপথ মন্ত্রণালয়।

অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, ৮০৮ নম্বর ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ সকাল ৮টায় পাবনা রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে। ট্রেনটি ঢাকায় পৌঁছাবে বেলা ২টা ১০ মিনিটে।

অন্যদিকে, ৮০৭ নম্বর ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ বেলা ৩টা ২৫ মিনিটে ঢাকা থেকে পাবনার উদ্দেশ্যে ছেড়ে যাবে। ট্রেনটি পাবনা পৌঁছাবে রাত ৯টা ২০ মিনিটে।

যেসব স্টেশনে থামবে ট্রেন

নতুন আন্তঃনগর ট্রেন দুটি ঢাকা-পাবনা রুটের উভয় পথে দাশুরিয়া, ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করবে।

আগামী ১৯ নভেম্বর সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম পাবনা রেলওয়ে স্টেশন থেকে ট্রেন দুটি উদ্বোধন করবেন। এর মধ্য দিয়ে ঢাকা-পাবনা-ঢাকা রুটে আন্তঃনগর ট্রেনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।

যাত্রীদের জন্য নতুন সম্ভাবনা

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে সাশ্রয়ী, নিরাপদ ও আধুনিক যোগাযোগব্যবস্থা গড়ে তোলার অংশ হিসেবে বাংলাদেশ রেলওয়ে নতুন এ ট্রেন চালু করছে।

ঢাকা-পাবনা রুটে আন্তঃনগর ট্রেন চালু হওয়ায় পাবনা ও আশপাশের এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে। বিশেষ করে কর্মজীবী, শিক্ষার্থী, ব্যবসায়ী ও চিকিৎসাসেবা নিতে ঢাকাগামী যাত্রীদের জন্য নতুন এই রেলসেবা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

নতুন ট্রেন চালুর ফলে সড়কপথের ওপর নির্ভরতা কমানোর পাশাপাশি যাত্রীদের যাতায়াতে বিকল্প ও আরামদায়ক ব্যবস্থা তৈরি হবে। একই সঙ্গে পাবনা অঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগ আরও গতিশীল হবে।

জনপ্রিয় খবর
blank

মহাদেবপুরে পুলিশের মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ৫

ঢাকা-পাবনা রেল যোগাযোগে নতুন দিগন্ত

১৯ নভেম্বর থেকে ঢাকা-পাবনা রুটে নতুন জোড়া আন্তঃনগর ট্রেন

প্রকাশের সময় : ৪ ঘন্টা আগে