ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বড়াইগ্রামে প্রমিলা ফুটবল ম্যাচ দেখতে মাঠে হাজারো দর্শক, উচ্ছ্বাসে মাতোয়ারা

blank

নাটোরের বড়াইগ্রামে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে আকর্ষণীয় প্রমিলা ফুটবল ম্যাচ। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় উপজেলার বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ‘মাদক ছাড়ো, খেলা ধরো, মাদকমুক্ত জীবন গড়ো’ প্রতিপাদ্যে এ ম্যাচ অনুষ্ঠিত হয়। বড়াইগ্রাম পৌরসভা ও বড়াইগ্রাম খেলোয়াড় কল্যাণ সংস্থার আয়োজনে অনুষ্ঠিত খেলাটি উপভোগ করতে নারীসহ কমপক্ষে ৭ থেকে ৮ হাজার দর্শকের সমাগম ঘটে।

ম্যাচে মুখোমুখি হয় খাগড়াছড়ি প্রমিলা ফুটবল একাদশ ও বগুড়ার গাবতলী প্রমিলা ফুটবল একাদশ। খেলায় খাগড়াছড়ি প্রমিলা ফুটবল একাদশ ৩-১ গোলে গাবতলী প্রমিলা ফুটবল একাদশকে পরাজিত করে।

পুরো খেলাটি পরিচালনা করেন নারী রেফারি আইভী আক্তার (ঢাকা) এবং সহকারী রেফারি লতা খাতুন ও সোনিয়া আক্তার (নওগাঁ)।

খেলার উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস। স্বাগত বক্তব্য দেন বড়াইগ্রাম খেলোয়াড় কল্যাণ সংস্থার সভাপতি মো. শফীউল হাসান তীতু।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক মেয়র ইসাহাক আলী, বড়াইগ্রাম সরকারি অনার্স কলেজের সাবেক অধ্যক্ষ আফসার আলী, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি ঈমান আলী, সাবেক সাধারণ সম্পাদক বেলাল হোসেন, সাবেক যুগ্ম সম্পাদক মোবারক হোসেন টিপু ও সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তায়েদুল হক বুলু, বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান, উপজেলা যুবদলের সভাপতি মোস্তাফিজুর রহমান পারভেল, সাধারণ সম্পাদক মোস্তাফিজুল হক বকুল, খেলোয়াড় কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মামুনুর রশীদ শিপন এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক মাসুম রেজা।

blank

খেলা দেখতে মাঠের চারপাশ ছাড়াও বিদ্যালয় ভবন ও পাশের হাসপাতালের বিভিন্ন ভবনের ছাদ, মাঠের সীমানাপ্রাচীর এবং বিভিন্ন গাছে উঠে দর্শকদের খেলা উপভোগ করতে দেখা যায়।

জোনাইলের কুচগাড়ি থেকে খেলা দেখতে আসা সাবেক প্রধান শিক্ষক মজনু মোহাম্মদ ইসহাক আলী (৭০) উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “আমাদের মতো মফস্বল এলাকায় এত সুন্দর ফুটবল টুর্নামেন্টের আয়োজন সত্যিই প্রশংসার দাবিদার। খেলোয়াড়দের চমৎকার ক্রীড়া নৈপুণ্য এবং হাজার হাজার দর্শকের মুহুর্মুহু করতালিতে পুরো আয়োজনটি দারুণ উপভোগ্য ছিল।”

বড়াইগ্রাম খেলোয়াড় কল্যাণ সংস্থার সভাপতি শফীউল হাসান তীতু বলেন, আজকের দর্শক সমাগম তাদের দারুণ উৎসাহিত করেছে। ফুটবলকে এগিয়ে নিতে নিয়মিতভাবে এমন টুর্নামেন্ট আয়োজনের চেষ্টা করছেন তারা।

সংস্থার সাধারণ সম্পাদক মামুনুর রশীদ শিপন বলেন, “খেলা দেখতে মাঠে হাজার হাজার মানুষের সমাগম হয়েছে। ফুটবলে এমন আগ্রহ সত্যিই আনন্দের বিষয়।”

জনপ্রিয় খবর

প্রকাশের সময় : ৬ মিনিট আগে