ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জাইমা রহমান মানবসেবায় ৭ বার রক্ত দিয়েছেন: স্বাস্থ্যমন্ত্রী

blank

স্বেচ্ছায় রক্তদানে মানুষকে আরও বেশি উৎসাহিত করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, রক্ত দিলে শরীরের ক্ষতি হয়—এমন ভুল ধারণা থেকে মানুষকে বেরিয়ে আসতে হবে। একজন মানুষের দেওয়া রক্ত অন্য একজনের জীবন বাঁচাতে পারে। তাই জরুরি প্রয়োজনে রক্তের সংকট এড়াতে পর্যাপ্ত রক্ত সংগ্রহ ও মজুত নিশ্চিত করা প্রয়োজন।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের একমাত্র কন্যা জাইমা রহমান মানবসেবায় সাতবার রক্ত দিয়েছেন।

সোমবার (২ নভেম্বর) জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস উপলক্ষে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল ‘রক্তদানে জীবনের জয়গান, চক্ষুদানে আলোর সন্ধান’।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, রক্ত ও কর্নিয়া সংগ্রহের ক্ষেত্রে বিদেশের ওপর নির্ভরশীলতা কমিয়ে স্বাবলম্বী হতে চায় সরকার। এ লক্ষ্যে স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি পর্যাপ্ত রক্তের মজুত গড়ে তুলতে হবে। রক্তের অভাবে যেন কোনো মানুষকে প্রাণ হারাতে না হয়, সে বিষয়টি নিশ্চিত করতে হবে।

থ্যালাসেমিয়া প্রতিরোধের বিষয়ে তিনি বলেন, বিয়ের আগে বর-কনের রক্ত পরীক্ষা এবং থ্যালাসেমিয়ার বাহক শনাক্তকরণ সম্পর্কে সচেতনতা বাড়ানো জরুরি। এ ক্ষেত্রে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ ও সহযোগিতা প্রদান করবে।

অনুষ্ঠানে স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান কার্যক্রমে সন্ধানীসহ সংশ্লিষ্ট সংগঠনগুলোর ভূমিকার প্রশংসা করেন স্বাস্থ্যমন্ত্রী। এসব মানবিক কার্যক্রম আরও সম্প্রসারণে সরকারের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন তিনি।

জনপ্রিয় খবর
blank

বরিশালে ৪৫ দিনের শিশু চুরি করে বিক্রি, ১৪ দিন পর উদ্ধার করল পুলিশ

জাইমা রহমান মানবসেবায় ৭ বার রক্ত দিয়েছেন: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশের সময় : ৫২ মিনিট আগে