নাটোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’। দিবসটি পালন উপলক্ষে বুধবার(২৮ অক্টোবর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। আগে কালেক্টরেট ভবন চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, নিরাপদ সড়ক পরিবহন উন্নত রাষ্ট্রের অন্যতম সহায়ক। নিরাপদ সড়ক নিশ্চিত করে সড়কের মৃত্যুর মিছিল রোধ করতে হবে। এজন্যে সবাইকে ট্রাফিক আইন যথাযথভাবে মেনে চলতে হবে, সচেতন হতে হবে।
জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৗশলী মো. আজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল হায়াত, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের সহকারী পরিচালক মো. আলতাফ হোসেন প্রমুখ।

মোঃ আব্দুল হাকিম, নাটোর প্রতিনিধি 


















