ঢাকা রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সেন্ট লুইস  উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা ও বৃক্ষরোপণ অনুষ্ঠান

blank

নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নস্থ সেন্ট লুইস উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা ও বৃক্ষরোপণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আন্না মিন্‌জ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জন গমেজ এবং পাল পুরোহিত ফাদার বাবলু কোড়াইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাদার উত্তম রোজারিও।

blank

প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের সুশিক্ষা অর্জন, নৈতিক মূল্যবোধ চর্চা, ইন্টারনেটের ইতিবাচক ব্যবহার এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে এগিয়ে আসার আহ্বান জানান। তাঁর বক্তব্য উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও অনুপ্রেরণার সৃষ্টি করে।

অনুষ্ঠানের অংশ হিসেবে সংসদ সদস্য আন্না মিন্‌জ শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন। এ সময় তিনি পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি টেকসই পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

blank

আয়োজকরা জানান, শিক্ষার পাশাপাশি পরিবেশ সচেতনতা ও সামাজিক দায়বদ্ধতা গড়ে তুলতেই এ ধরনের কর্মসূচির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় খবর
blank

প্রথম বর্ষপূর্তি উদযাপন করল ব্লুটেক প্রপার্টিজ

সেন্ট লুইস  উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা ও বৃক্ষরোপণ অনুষ্ঠান

প্রকাশের সময় : এক ঘন্টা আগে