ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে কুয়াশার মধ্যে পাথরবোঝাই ট্রাকের চাপায় নিহত ২

blank

সিরাজগঞ্জের ঢাকা-বগুড়া মহাসড়কের হাটিকুমরুলে পাথরবোঝাই ট্রাকের চাপায় এক কৃষক ও এক দলিল লেখক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে হাটিকুমরুল ইন্টারচেঞ্জের ধোপাকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, হাটিকুমরুল ইউনিয়নের ধোপাকান্দি এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে কৃষক মো. ঠান্ডু মিয়া (৬০) এবং দাদনপুর গ্রামের জুরান মহুরীর ছেলে সলঙ্গা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক আব্দুল আলীম শেখ (৪০)।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব রহমান জানান, মঙ্গলবার সকালে কুয়াশার মধ্যে আলীম ও ঠান্ডু মহাসড়ক দিয়ে হাঁটছিলেন। এ সময় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী পাথরবোঝাই একটি ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

জনপ্রিয় খবর
blank

নওগাঁয় পুলিশ কনস্টেবল নিয়োগের দ্বিতীয় দিনের শারীরিক সক্ষমতা পরীক্ষা সম্পন্ন

সিরাজগঞ্জে কুয়াশার মধ্যে পাথরবোঝাই ট্রাকের চাপায় নিহত ২

প্রকাশের সময় : ১১ ঘন্টা আগে