ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরে গভীর রাতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ

blank

নাটোরের বাগাতিপাড়ায় গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয় লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার জামনগর ইউনিয়নের বাঁশবাড়িয়া এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে এ ঘটনা ঘটে। তবে নৈশপ্রহরীর তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। এতে কেউ হতাহত হননি এবং কোনো ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটেনি।

বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র দাস জানান, দুর্বৃত্তরা কাঁচ ও প্লাস্টিকের বোতলে আগুন ধরিয়ে ব্যাংকের কার্যালয় লক্ষ্য করে নিক্ষেপ করে। এ সময় দায়িত্বে থাকা নৈশপ্রহরী দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং সেখান থেকে দুটি কাঁচের বোতল উদ্ধার করে।

গ্রামীণ ব্যাংকের নৈশপ্রহরী মোহাম্মদ নাসির উদ্দিন জানান, রাত আনুমানিক আড়াইটার দিকে বাইরে থেকে কার্যালয়ের ভেতরে প্রবেশের ৫ থেকে ১০ মিনিট পর তিনি বিকট শব্দ শুনতে পান। পরে বাইরে বের হয়ে বোমা নিক্ষেপের বিষয়টি বুঝতে পারেন। তবে হামলাকারীদের কাউকে দেখতে পাননি তিনি। তাঁর ধারণা, দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে এসে এ ঘটনা ঘটিয়েছে।

ওসি আরও জানান, কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় খবর
blank

নওগাঁয় পুলিশ কনস্টেবল নিয়োগের দ্বিতীয় দিনের শারীরিক সক্ষমতা পরীক্ষা সম্পন্ন

নাটোরে গভীর রাতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ

প্রকাশের সময় : ৬ ঘন্টা আগে