ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

blank
রাজধানীর গাবতলীর পর্বত এলাকায় বাসচাপায় দুই নারী নিহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দারুসসালাম থানার ডিউটি অফিসার এসআই তামান্না দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

পুলিশের একটি সূত্র জানায়, সকালে চাঁদনি ট্রাভেল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পারাপাররত দুই নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর পুলিশ বাসটি আটক করেছে। নিহত দুই নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

জনপ্রিয় খবর
blank

মহিপুর সদর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

প্রকাশের সময় : ৬ ঘন্টা আগে