ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, ৫২ কোটি টাকার চোরাচালানি পণ্য ও মাদক জব্দ

blank

সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দক্ষিণ-পশ্চিম রিজিয়ন (যশোর) ব্যাপক সাফল্য অর্জন করেছে। এরই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে স্বর্ণসহ তিন চোরাকারবারিকে আটক করেছে।

বিজিবি যশোর রিজিয়ন সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত রিজিয়নের আওতাধীন প্রায় ৬০০ কিলোমিটার সীমান্ত এলাকায় পরিচালিত বিভিন্ন অভিযানে ১৫২ জন আসামিকে আটক করা হয়েছে। এসব অভিযানে প্রায় ৫২ কোটি ৯ লাখ টাকার চোরাচালানি মালামাল ও মাদকদ্রব্য জব্দ করা হয়।

রিজিয়নের অধীন কুষ্টিয়া ও খুলনা সেক্টরের সাতটি ব্যাটালিয়ন এবং ১১৬টি বর্ডার অবজারভেশন পোস্টের (বিওপি) মাধ্যমে প্রতিদিন গড়ে ৪৬৪টি টহল পরিচালনা করা হচ্ছে। ১ সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত পরিচালিত অভিযানে ৯ কেজি স্বর্ণ, পাঁচটি আগ্নেয়াস্ত্র ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া মাদকবিরোধী অভিযানে প্রায় ৩০ কোটি ২৬ লাখ টাকার মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। জব্দ করা মাদকের মধ্যে রয়েছে ৬১ হাজার ২৬০ পিস ইয়াবা, ৩ লাখ ২ হাজার ২২৮ পিস অন্যান্য নেশাজাতীয় ট্যাবলেট, ২ হাজার ৯৪৬ বোতল বিদেশি মদ, ১ হাজার ১৬ বোতল ফেনসিডিল, ১৮৯ কেজি গাঁজা এবং ৭ কেজি ক্রিস্টাল মেথ (আইস)।

সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও মানবপাচার প্রতিরোধে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি এবং যৌথ টাস্কফোর্স অভিযান আরও জোরদার করা হয়েছে। পাশাপাশি ভোজ্যতেল ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার রোধেও কঠোর অবস্থানে রয়েছে বিজিবি।

বিজিবির মহাপরিচালকের ভিশন—‘বিজিবি হবে সীমান্তে নিরাপত্তা ও আস্থার প্রতীক’ বাস্তবায়ন এবং মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যমকর্মী ও সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করেছে বিজিবি।

জনপ্রিয় খবর

প্রকাশের সময় : এক ঘন্টা আগে