ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় সুপারি ব্যবসায়ীকে জখম করে টাকা ছিনতাই, ঢাকায় ডাকাত সর্দারসহ গ্রেপ্তার ২

blank

নওগাঁর রাণীনগরে সুপারি ব্যবসায়ীকে রক্তাক্ত জখম করে টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় ডাকাত সর্দারসহ দুইজনকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও নওগাঁ জেলা পুলিশের যৌথ সহযোগিতায় সোমবার (৯ নভেম্বর) রাতে ঢাকার আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গত ৪ জুন ভোর সাড়ে ৪টার দিকে সুপারি ব্যবসায়ী রফিকুল ইসলাম তাঁর দুই সহযোগী ও ভ্যানচালককে সঙ্গে নিয়ে ভ্যানে করে আত্রাই হাটে সুপারি কেনার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে রাণীনগর রেলগেট থেকে আত্রাইগামী সড়কের ‘চকের ব্রিজ’ এলাকায় পৌঁছালে ওঁৎ পেতে থাকা একদল দস্যু তাঁদের গতিরোধ করে।

এ সময় ধারালো অস্ত্র পেটে ঠেকিয়ে মৃত্যুভয় দেখানোর পাশাপাশি ব্যবসায়ী ও তাঁর সহযোগীদের রক্তাক্ত জখম করা হয়। পরে তাঁদের কাছ থেকে নগদ ৪৫ হাজার ৮০০ টাকা এবং প্রায় ১৯ হাজার টাকা মূল্যের দুটি স্মার্টফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দস্যুরা। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী রাণীনগর থানায় মামলা দায়ের করেন।

ঘটনার পর রাণীনগর থানা ও জেলা গোয়েন্দা শাখার অভিযানে দুইজন ডাকাত গ্রেপ্তার হন। তাঁরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। তবে অপর দুই আসামি শফিকুল ইসলাম ও শাকিল ইসলাম দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

নওগাঁ জেলা পুলিশের রিকুইজিশনের ভিত্তিতে এসআরবি-৫ রাজশাহীর সিপিসি-২ (নাটোর ক্যাম্প) এবং এসআরবি-৪ (সাভার ক্যাম্প) যৌথভাবে তাঁদের গ্রেপ্তারে অভিযান শুরু করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকার আশুলিয়ার মিল এলাকায় অভিযান চালিয়ে মামলার মূল পরিকল্পনাকারী শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে রাত পৌনে ৯টার দিকে ইপিজেড মোড় এলাকা থেকে অপর আসামি শাকিল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন রাণীনগর উপজেলার পূর্ব বালুভরা গ্রামের রেজাউল করিম ওরফে লুক্কার ছেলে শফিকুল ইসলাম ওরফে সজীব কাজী (৪০) এবং পশ্চিম বালুভরা গ্রামের বাবু ইসলামের ছেলে শাকিল ইসলাম (২৭)।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে তাঁদের রাণীনগর থানায় নিয়ে আসা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ছিনতাই ও ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানা গেছে।

তদন্তে জানা যায়, গ্রেপ্তারকৃতরা নওগাঁর রাণীনগর, আত্রাই ও নাটোর সড়কে সংঘটিত বিভিন্ন ছিনতাই ও ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জনপ্রিয় খবর
blank

মহিপুর সদর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

নওগাঁয় সুপারি ব্যবসায়ীকে জখম করে টাকা ছিনতাই, ঢাকায় ডাকাত সর্দারসহ গ্রেপ্তার ২

প্রকাশের সময় : ৭ ঘন্টা আগে