ঢাকা শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি এডওয়ার্ড কলেজে গবেষণা জার্নাল ‘Edward Review’-এর মোড়ক উন্মোচন

blank

পাবনার ঐতিহ্যবাহী ও প্রাচীন বিদ্যাপীঠ সরকারি এডওয়ার্ড কলেজে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বহুশাস্ত্রীয় গবেষণা জার্নাল ‘Edward Review’-এর প্রকাশনা উৎসব ও মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে কলেজের শহীদ আব্দুস সাত্তার মিলনায়তনে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই জার্নালটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট পদার্থবিজ্ঞানী ও এমিরেটাস অধ্যাপক ড. অরুণ কুমার বসাক। তিনি তার বক্তব্যে বলেন, “একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের প্রাণ হলো গবেষণা। কেবল পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের নতুন জ্ঞান সৃষ্টিতে আত্মনিয়োগ করতে হবে। এডওয়ার্ড কলেজ ‘Edward Review’ প্রকাশের মাধ্যমে গবেষণার সেই পথকে আরও প্রশস্ত করল।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ হিউস্টন-এর পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. অনিমা বোস এবং শহীদ বুলবুল সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর শিবজিত নাগ।

সভাপতির বক্তব্যে সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ লুৎফর রহমান জার্নালটির সম্পাদনা পর্ষদ ও সংশ্লিষ্ট গবেষকদের ধন্যবাদ জানিয়ে বলেন, “আমাদের লক্ষ্য এই প্রতিষ্ঠানকে একটি পূর্ণাঙ্গ গবেষণা কেন্দ্রে রূপান্তর করা। এই জার্নালটি নিয়মিত প্রকাশের মাধ্যমে আমরা জ্ঞানচর্চায় পাবনাকে আরও সমৃদ্ধ করতে চাই।”

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল্লাহ আল মামুন। স্বাগত বক্তব্য প্রদান করেন রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডক্টর প্রদীপ কুমার দত্ত। বক্তারা আশা প্রকাশ করেন, ‘Edward Review’ জার্নালটি অচিরেই জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের গবেষকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হবে।

উক্ত প্রকাশনা উৎসবে কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষক মণ্ডলী, স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

blank

রায়গঞ্জে চুরির ২ ঘণ্টার মাথায় শ্যালো মেশিন উদ্ধার: গ্রেফতার ২

সরকারি এডওয়ার্ড কলেজে গবেষণা জার্নাল ‘Edward Review’-এর মোড়ক উন্মোচন

প্রকাশের সময় : ২ ঘন্টা আগে