ঢাকা শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লালপুরে ভটভটির ধাক্কায় অটোভ্যানের যাত্রী নিহত

blank

নাটোরের লালপুর উপজেলায় শ্যালো ইঞ্জিনচালিত ভটভটির (লছিমন) ধাক্কায় মুক্তার হোসেন (৬৫) নামে অটোভ্যানের এক বৃদ্ধ যাত্রী নিহত হয়েছেন।

বুধবার (৬ মে) সকালে উপজেলার চংধুপইল ইউনিয়নের হান্নান মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুক্তার হোসেন একই ইউনিয়নের পোকন্দা গ্রামের মৃত ইয়াদত প্রামানিকের ছেলে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মুক্তার হোসেন বাড়ি থেকে বের হয়ে অটোভ্যানে করে হান্নান মোড়ে চা পান করতে যাচ্ছিলেন। এ সময় আব্দুলপুরের করিমপুর রেলগেট এলাকা থেকে পোকন্দা গ্রামে ইপিজেড শ্রমিক নিতে যাওয়া একটি শ্যালো ইঞ্জিনচালিত ভটভটি ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে তিনি ভ্যান থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই দাফনের ব্যবস্থা করা হয়েছে।

জনপ্রিয় খবর
blank

কবি ফররুক আহমেদের ‘ইসলামী রেনেসাঁ’: ঐতিহাসিক প্রেক্ষাপট ও মূল্যায়ন

লালপুরে ভটভটির ধাক্কায় অটোভ্যানের যাত্রী নিহত

প্রকাশের সময় : ০২:১৩ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬