ঢাকা সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রুয়েটে নাটোর জেলা সমিতির নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

blank

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এ নাটোর জেলা সমিতির উদ্যোগে ২০২০ সিরিজের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং ২০২৫ সিরিজের নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে রুয়েট ক্যাফেটেরিয়ায় আয়োজিত অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুল ও উপহার দিয়ে বরণ করে নেওয়া হয়। একই সঙ্গে বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া সম্প্রতি রুয়েটে প্রভাষক হিসেবে যোগদান করা নাটোর জেলার তিনজন শিক্ষককেও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন রুয়েটের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব বাংলাদেশের রাজশাহী বিভাগীয় সভাপতি ও বিএসটিআইয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ, সিএসই বিভাগের প্রভাষক খালেদ জিননূরাইন, রসায়ন বিভাগের প্রভাষক অমিয় কুমার ঘোষ, ইসিই বিভাগের প্রভাষক নাদিম রেজা এবং ইটিই বিভাগের প্রভাষক মো. রাকিবুল ইসলাম।

blank

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাটোর জেলা সমিতি, রুয়েটের সভাপতি ও পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল আলীম।

দ্বিতীয় পর্বে কুইজ প্রতিযোগিতা, বিভিন্ন ইনডোর গেমস, পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। একই সঙ্গে নাটোর জেলা সমিতি, রুয়েটের ২০২৬-২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নাটোর জেলা সমিতির সদস্যবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, অ্যালামনাই, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, এ ধরনের আয়োজন নাটোর জেলার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করবে এবং নবীনদের বিশ্ববিদ্যালয় জীবনে এগিয়ে যেতে উৎসাহিত করবে।

জনপ্রিয় খবর
blank

বড়াইগ্রামে নিষিদ্ধ ৮০টি চায়না রিং জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস

রুয়েটে নাটোর জেলা সমিতির নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রকাশের সময় : ৩ ঘন্টা আগে