ঢাকা মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রায়গঞ্জে ভোটকেন্দ্রে জন্ম নেওয়া শিশু ও মাকে দেখতে গেলেন জেলা প্রশাসক

blank

 সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় নির্বাচনের দিনে ভোট দিতে এসে ভোটকেন্দ্রেই জন্ম নেওয়া নবজাতক ও তার মায়ের খোঁজখবর নিতে গেছেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম

 রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় তিনি রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বেংনাই গ্রামের পশ্চিমপাড়া (দর্গাতলা) বাজার এলাকায় গিয়ে নবজাতক খালেদা ও তার মা মোছা. আম্বিয়া খাতুনের সঙ্গে সাক্ষাৎ করেন। মোছা. আম্বিয়া খাতুন ওই এলাকার শরিফ উদ্দিনের স্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. খালেক পাটোয়ারীসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরিদর্শন শেষে জেলা প্রশাসকের পক্ষ থেকে নবজাতকের মাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি শিশুর জন্ম সনদ, আর্থিক সহায়তা, মা ও শিশুর প্রয়োজনীয় কাপড় এবং একটি শুভেচ্ছা সনদপত্র প্রদান করা হয়।

উল্লেখ্য, নির্বাচনের দিন ভোট দিতে এসে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষার একপর্যায়ে মোছা. আম্বিয়া খাতুনের হঠাৎ প্রসব ব্যথা শুরু হয়। পরে ভোটকেন্দ্রেই নিরাপদভাবে তার সন্তান জন্ম হয়।

জনপ্রিয় খবর
blank

চিরনিদ্রায় নাট্যজন আতাউর রহমান: বাংলা নাট্যাঙ্গনে একটি নক্ষত্রের পতন

রায়গঞ্জে ভোটকেন্দ্রে জন্ম নেওয়া শিশু ও মাকে দেখতে গেলেন জেলা প্রশাসক

প্রকাশের সময় : ০১:১১ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬