ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মেসির বিদায়ী ম্যাচেও তাপিয়াকে দুয়োধ্বনি আর্জেন্টাইন সমর্থকদের

blank

লিওনেল মেসির বিদায়ী ম্যাচের আয়োজন ঘিরে উৎসবের আমেজ থাকলেও স্বস্তিতে থাকতে পারেননি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া। বেনিনের বিপক্ষে ম্যাচ শুরুর আগে মেসির বিদায়ী অনুষ্ঠান চলাকালে তাকে লক্ষ্য করে গ্যালারি থেকে কটূক্তি ও দুয়োধ্বনি দিতে শুরু করেন সমর্থকেরা। ম্যাচ শেষ হওয়ার পরও থামেনি সেই প্রতিবাদ।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম লা নাসিওনের প্রতিবেদনে বলা হয়, মনুমেন্তাল স্টেডিয়ামের সেন্টেনারিও গ্যালারির ওপরের অংশ থেকে প্রথমে তাপিয়াকে লক্ষ্য করে স্লোগান দেওয়া হয়। পরে তা ছড়িয়ে পড়ে সিভোরি স্ট্যান্ডসহ স্টেডিয়ামের বিভিন্ন অংশে। রিভার প্লেট সমর্থকদের উচ্ছৃঙ্খল আচরণের জন্য পরিচিত ওই গ্যালারির একাংশও পরে তাপিয়ার বিরুদ্ধে চলা প্রতিবাদে যোগ দেয়।

ম্যাচ শেষ হওয়ার পরও পরিস্থিতির পরিবর্তন হয়নি। মেসিকে সম্মান জানাতে স্টেডিয়ামের আকাশে যখন ড্রোন শো চলছিল, তখনও তাপিয়াকে লক্ষ্য করে দুয়োধ্বনি দিতে থাকেন সমর্থকেরা।

এদিকে ড্রোন শো নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। মেসির বিদায়ী অনুষ্ঠানের অংশ হিসেবে আয়োজিত ওই প্রদর্শনীর শুরুতেই আকাশে ভেসে ওঠে এএফএর পৃষ্ঠপোষক একটি বিমা প্রতিষ্ঠানের নাম ও লোগো। বিষয়টি নিয়ে স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের একাংশ অসন্তোষ প্রকাশ করেন।

তাপিয়ার বিরুদ্ধে আর্জেন্টিনার সমর্থকদের ক্ষোভ অবশ্য নতুন নয়। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির ফুটবলে তার ভূমিকা ও বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে সমালোচনা রয়েছে। মেসির বিদায়ী ম্যাচের আয়োজনেও সেই দীর্ঘদিনের অসন্তোষ আবারও প্রকাশ্যে আসে।

blank

চাটমোহরে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মেসির বিদায়ী ম্যাচেও তাপিয়াকে দুয়োধ্বনি আর্জেন্টাইন সমর্থকদের

প্রকাশের সময় : ৬ ঘন্টা আগে