ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরের ঔষধি গ্রামে চাষিদের দক্ষতা উন্নয়নে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

blank

নাটোরে দেশের একমাত্র ঔষধি গ্রাম হিসেবে পরিচিত লক্ষ্মীপুর-খোলাবাড়িয়া ইউনিয়নের ভেষজ উদ্ভিদ চাষিদের দক্ষতা উন্নয়নে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় নাটোর সদর উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে এ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার।

উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর-খোলাবাড়িয়া ইউনিয়নে দেশের সর্বাধিক পরিমাণে ভেষজ উদ্ভিদ উৎপাদিত হয়। এখানকার উৎপাদিত ভেষজ উদ্ভিদ ওষুধ, প্রসাধনী ও বিভিন্ন খাদ্যসামগ্রী তৈরিতে ব্যবহৃত হচ্ছে। এ সম্ভাবনাময় খাতের উৎপাদন বৃদ্ধি, বিপণন ব্যবস্থার উন্নয়ন, নিরাপদ উৎপাদন নিশ্চিত করা এবং চাষিদের উৎপাদিত ভেষজের ন্যায্যমূল্য প্রাপ্তিতে প্রশাসন ও কৃষি বিভাগ যৌথভাবে কাজ করবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজাহার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় ৫০ জন কৃষক ও কৃষাণী অংশগ্রহণ করেন।

দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় দেশের অর্থনীতিতে ঔষধি উদ্ভিদ চাষের গুরুত্ব, নিরাপদ উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণ কৌশল, এসএমই ঋণ, ই-কমার্স, সাপ্লাই চেইন ব্যবস্থাপনা, সমবায় সমিতি গঠন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ঔষধ ও কসমেটিকস আইন, নিরাপদ খাদ্য আইন এবং ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ ও আলোচনা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় এসব বিষয়ে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও কর্মকর্তারা প্রশিক্ষণার্থীদের দিকনির্দেশনা প্রদান করেন।

জনপ্রিয় খবর
blank

নাটোরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নাটোরের ঔষধি গ্রামে চাষিদের দক্ষতা উন্নয়নে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশের সময় : ৯ মিনিট আগে