ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুর-১০ এ ফুটপাত উচ্ছেদ ঘিরে সংঘর্ষ-ভাঙচুর, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

blank

রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে হোপ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় সিটি করপোরেশনের কয়েকটি গাড়িতে আগুন দেওয়া এবং পুলিশের গাড়ি ও উচ্ছেদ অভিযানে ব্যবহৃত ভেকু ভাঙচুরের ঘটনা ঘটে।

মিরপুর মডেল থানার ডিউটি অফিসার মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, ফুটপাত উচ্ছেদ অভিযান চলাকালে হোপ মার্কেট এলাকায় বৈদ্যুতিক তারের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে হকার ও ফুটপাতের ব্যবসায়ীরা সিটি করপোরেশনের কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেন এবং ভেকু ও পুলিশের গাড়িতে ভাঙচুর চালান।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

blank

লক্ষ্মীপুরে পাঁচ ঘণ্টার অভিযানে আটক ১৮২

মিরপুর-১০ এ ফুটপাত উচ্ছেদ ঘিরে সংঘর্ষ-ভাঙচুর, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

প্রকাশের সময় : ৪২ মিনিট আগে